
মাত্র এক মাস আগেই চাকরি হারিয়েছিলেন আর্জেন্টিনার ডাগআউটের কোচ জর্জ সাম্পাওলি। লা লিগায় টানা হারের ব্যর্থতার দায়ে দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মাথায় তাকে সরিয়ে দেয় স্প্যানিশ ক্লাব সেভিয়া। তবে এই আর্জেন্টাইন কোচকে এক মাসও চাকরিহীন থাকতে হয়নি। তাকে এবার নিয়োগ দিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো।
শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাবটি। আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত ৬৩ বছর বয়সি সাম্পাওলিকে নিয়োগ দেওয়া হয়েছে। ফ্ল্যামেঙ্গো কোপা লিবার্তাদোরেসের বর্তমান চ্যাম্পিয়ন দল।
এর আগে টানা সাত ম্যাচের চারটিতে সেভিয়ার হারের পর ২১ মার্চ সাম্পাওলিকে ছাঁটাই করে দেওয়া হয়। ২০২৪ সালের জুন পর্যন্ত তার চুক্তির মেয়াদ থাকলেও স্পেনের ক্লাবটিতে তার স্থায়িত্ব হয় মাত্র পাঁচ মাস। ২০১৬-১৭ মৌসুমে প্রথম মেয়াদে সেভিয়ার দায়িত্বে ছিলেন সাম্পাওলি। সেবার লা লিগায় চতুর্থ হওয়া দলটি চ্যাম্পিয়নস লিগে বিদায় নিয়েছিল শেষ ষোলো থেকে। পরের মৌসুমে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে ছিলেন তিনি, তার হাত ধরেই ২০১৮ বিশ্বকাপেও খেলেছিল মেসিরা।
খেলোয়াড়ি জীবনে ডিফেন্সিভ মিডফিল্ডারের পজিশনে খেলা সাম্পাওলি কখনই শীর্ষ পর্যায়ে খেলতে পারেননি। এর পর এখন পর্যন্ত কোচিংয়ে প্রায় ৩২ বছরের ক্যারিয়ার গড়েছেন তিনি। এর ভেতর আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব তার ক্যারিয়ারে উল্লেখযোগ্য।
কদিন আগেই পর্তুগিজ কোচ ভিটোর পেরেইরাকে ছাঁটাই করে ফ্ল্যামেঙ্গো। তার স্থলাভিষিক্ত হচ্ছেন সাম্পাওলি। যদিও ব্রাজিলের ক্লাবে তার অভিজ্ঞতা এবারই প্রথম নয়। এর আগে ব্রাজিলের অন্য দুই বিখ্যাত ক্লাব সান্তোস ও অ্যাথলেটিকো মিনেইরোর দায়িত্ব সামলেছেন তিনি।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৯আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত