
আগামী ২১ জুন পর্দা উঠবে কোপা আমেরিকার ৪৮তম আসরের। এই আসরে ল্যাটিন আমেরিকা ছাড়াও উত্তর আমেরিকার ছয়টি দেশ অংশ নিচ্ছে। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে কনমেবল। এই আসরকে সামনে রেখে ২৯ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।
সোমবার (২০ মে) আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন। এখান থেকেই কোপা আমেরিকার জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবে বিশ্ব চ্যাম্পিয়নরা।
কোপার সবশেষ আসরে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে মেসি জিতেছিলেন তার প্রথম কোনো শিরোপা। তার সঙ্গে শিরোপা জিতেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়াও। তার বয়স ৩৬ হলেও তিনিও আছেন ২৯ সদস্যের দলে। তার সঙ্গে আছেন আর্জেন্টিনার তারকা জুলিয়ান আলভারেজ, লাওতারো মার্টিনেজ ও এক্সকুয়েল প্যালাসিওস।
২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়া মেসি যথারীতি কোপা আমেরিকায়ও অধিনায়কের দায়িত্ব পালন করবেন। যদিও গেল মাস থেকে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভুগছিলেন তিনি। তবে সেরে ওঠে খেলেছেন ইন্টার মায়ামির হয়ে। সেটা নিঃসন্দেহে ভালো খবর আর্জেন্টিনার জন্য।
মেসি-ডি মারিয়া ছাড়াও দলে আছেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, জিওভানি লো সেলসো, ক্রিস্টিয়ান রোমেরো, এনজো ফার্নান্দেজ ও তরুণ তুর্কি ভ্যালেন্তিন বার্কো।
আগামী ৯ জুন ইকুয়েডরের বিপক্ষে ও ১৪ জুন গুয়াতেমালার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে মেসি-ডি মারিয়ারা। এরপর ২১ জুন কানাডার বিপক্ষের ম্যাচ দিয়ে আর্জেন্টিনা কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশন শুরু হবে। ২৬ জুন চিলি ও ৩০ জুন পেরুর বিপক্ষে লড়বে তারা।
কোপা আমেরিকার আগে আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড:
গোলরক্ষক:
এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি ও ফ্রাঙ্কো আরমানি।
ডিফেন্ডার:
গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, লিওনার্দো বালের্দি, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজেলা, লুকাস মার্টিনেজ কোয়ার্টা, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস অ্যাকুনা, নিকোলাস ট্যাগলিয়াফিকো, ভ্যালেন্তিন বার্কো।
মিডফিল্ডার:
গুইদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পেরেদেস, এক্সকুয়েল প্যালাসিওস, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, অ্যাঞ্জেল ডি মারিয়া ও ভ্যালেন্তিন কার্বোনি।
ফরোয়ার্ড:
লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, আলেজান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেস, অ্যাঞ্জেল কোরেয়া ও লাওতারো মার্টিনেজ।
বিএইচ
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত