প্রকাশিত: জুলাই ১২, ২০২৪ ১:৪৫ পিএম

আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ফাইনাল। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ওই ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। এই ম্যাচে মাঠে রেফারির দায়িত্ব পালন করবেন যারা তারা সবাই ব্রাজিলিয়ান।

দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল সূত্রে জানা গেছে, ফাইনালের লড়াইয়ে ম্যাচ পরিচালনা করবেন ব্রাজিলের রাফায়েল ক্লাউস। তার সহকারীর দায়িত্ব পাওয়া দুজন রেফারিও ব্রাজিলিয়ান। তারা হলেন, ব্রুনো পিরেস ও রদ্রিগো কোরেয়া।

তবে, চতুর্থ ও পঞ্চম রেফারির দায়িত্ব পেয়েছেন যথাক্রমে প্যারাগুয়ের হুয়ান বেনিতেজ ও এদুয়ার্দো কারদোজা। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির দায়িত্ব পালন করবেন ব্রাজিলের রডোলফো টস্কি। সহকারী ভিএআর রেফারির দায়িত্ব পেয়েছেন আরেক ব্রাজিলিয়ান, দানিলো মানিস।

২০১৫ সাল থেকে ফিফার ম্যাচ অফিশিয়ালদের তালিকায় থাকা ক্লাউস চলতি কোপা আমেরিকায় মেক্সিকো-ভেনেজুয়েলা ম্যাচ পরিচালনা করেছেন। সবশেষ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বেও দুটি ম্যাচ পরিচালনা করেছেন ৪৪ বছর বয়সী এই রেফারি।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজন করা হবে

বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে আনতে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের একটি প্যারা ক্রীড়া টুর্নামেন্ট ...

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...