
বার্সেলোনায় হেড কোচ হওয়ার প্রস্তাব পেয়ে আর দ্বিতীয়বার ভাবেননি রোনাল্ড কোম্যান। নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্ব ছেড়ে চলে গেছেন লিওনেল মেসিদের কাছে।
কোম্যানকে হারিয়ে তার স্থলাভিষিক্ত হিসেবে অবশেষে নতুন কোচ নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডসও। দেশের হয়ে ১১২ ম্যাচ এবং দুটি বিশ্বকাপ খেলা ফ্রাঙ্ক ডি বোর পেয়েছেন দায়িত্ব। ৫০ বছর বয়সী এই কোচের সঙ্গে ডাচদের চুক্তি হয়েছে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত।
সাবেক ডিফেন্ডার ডি বোর খেলোয়াড়ি জীবনে মাঠ মাতিয়েছেন বার্সেলোনা এবং আয়াক্সের হয়ে। পরে আয়াক্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত। বেশ সফলও ছিলেন। তার অধীনে রেকর্ড টানা চারবার ডাচ লিগ জিতেছে দলটি।
তবে নেদারল্যান্ডসের বাইরে নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি বোর। ২০১৬ সালে ইন্টার মিলানের দায়িত্ব নেয়ার ৮৫ দিনের মাথায় বরখাস্ত হন। পরের বছর ক্রিস্টাল প্যালেসের কোচ হিসেবে টিকতে পেরেছিলেন ১০ মাস।
সর্বশেষ বোর ছিলেন আটলান্টা ইউনাইটেডের কোচ। দলটিকে কাপ সাফল্য এনে দিয়েছিলেন। ১৮ মাস দায়িত্ব পালনের পর জুলাই মাসে চাকরি ছাড়েন সেই ক্লাবের।
নতুন চাকরিতে তার প্রথম অ্যাসাইনম্যান্ট আগামী মাসে মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ এবং দুটো ন্যাশনস লিগের ম্যাচ। ৭ অক্টোবর আমস্টারডামে মেক্সিকোকে আতিথ্য দেবে নেদারল্যান্ডস। ১১ অক্টোবর যাবে বসনিয়া এবং ১৪ অক্টোবর ইতালিতে খেলতে।
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৫আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৬চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৮ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ১০মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত