
হ্যামস্ট্রিংয়ে সমস্যাটা কয়েক মাস ধরেই ভোগাচ্ছে লিওনেল মেসিকে। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর বেশ কিছু ম্যাচ মিস করেছেন এই চোটে। কোপা আমেরিকায়ও গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে পেরুর বিপক্ষে খেলেননি। তবে আর্জেন্টিনা সে ম্যাচে সহজেই জিতেছে।
তবে সে তো গ্রুপ পর্বের কথা, পেরু ম্যাচের আগেই আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় সে ম্যাচে মেসি না খেললেও আর্জেন্টিনার দুশ্চিন্তা ছিল না। কিন্তু আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় যে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে নামবে আর্জেন্টিনা, এবারও কি মেসিকে ছাড়াই নামতে হবে?
মেসি চোটে পড়ার পরপরই এমন একটা শঙ্কা তৈরি হয়েছিল। তবে গত দুদিনে শঙ্কাটা কিছুটা কমে এসেছে। গতকালই দলের অনুশীলনের কিছু অংশে ছিলেন মেসি। আজও অনুশীলন করেছেন। আর্জেন্টিনার সংবাদমাধ্যম তে ই সে স্পোর্ত জানাচ্ছে, মেসিকে শুরু থেকেই নামাবে আর্জেন্টিনা।
এ নিয়ে গতকাল সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকে। তিনি অবশ্য একেবারে সরাসরি কোনো উত্তর দেননি। বলেছেন, মেসিকে নিয়ে সিদ্ধান্তের জন্য আমরা আরও অপেক্ষা করব। গতকাল লিওকে দেখে ঠিকঠাকই মনে হয়েছে। লিও খেলতে না পারলে লওতারো (মার্তিনেস) ও হুলিয়ানকে (আলভারেস) একসঙ্গে নামানো যেতে পারে। আজ অনুশীলনের আগে এ নিয়ে আলোচনা করব।
মেসির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মেসির সঙ্গেই আগে কথা বলবেন বলে জানালেন স্কালোনি, ‘লিও খেলতে না পারলে সবকিছুই বদলে যাবে। আমরা ওকে পাওয়ার চেষ্টা করব। ওর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করাই যুক্তিযুক্ত, ওকে ধীরেসুস্থে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে। আগামীকাল কী করব, সেটা বোঝার জন্য অনুশীলনের আগে ওর সঙ্গে কথা বলতে হবে। দল নির্বাচনের আগে দেখতে হবে ও কেমন বোধ করছে, কারণ গতকাল ওকে দেখে ঠিকঠাকই মনে হয়েছিল।’
আর্জেন্টাইন সংবাদমাধ্যম তে ই সে স্পোর্ত জানাচ্ছে, মেসি শুরু থেকেই খেলবেন।
এএন
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত