
কানাডার ক্যালগেরির বসবাসরত সাংবাদিক, লেখক, গবেষক, কলামিস্ট, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রগতিশীল সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়োজিত সুধীজনদের সমন্বয়ে গঠিত ‘আলবার্টা রাইটার্স ফোরাম’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।
এ উপলক্ষে কানাডার স্থানীয় সময় রোববার (২৫ ডিসেম্বর) সকালে উৎসব সুইটস অ্যান্ড রেস্টুরেন্টে সভায় আয়োজন করা হয়। সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে ‘আলবার্টা রাইটার্স ফোরাম’ এর সভাপতি হিসেবে প্রথিতযশা রম্য লেখক বায়াজিদ গালিব এবং সাধারণ সম্পাদক হিসেবে বিশিষ্ট কলামিস্ট উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মো. মাহমুদ হাসান নির্বাচিত হয়েছেন।
কমিটির নির্বাহী উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন— বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি লেখক, প্রকৌশলী সাইফুল ইসলাম রিপন, বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কলামিস্ট প্রকৌশলী আবদুল্লা রফিক, ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী হাসান, মাউন্ট রয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জেবুন্নেসা চপলা, মাউন্ট রয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রঞ্জন দত্ত ও প্রবাস বাংলা ভয়েসের প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুল।
সংগঠনের প্রেক্ষাপট তুলে ধরে ‘আলবার্টা রাইটার্স ফোরাম’ এর লেখকরা বলেন, প্রতিটি মানুষের চিন্তা-চেতনায় পার্থক্য থাকতে পারে, মতাদর্শগত ভিন্নতা থাকলেও কিছু মৌলিক বিষয়ে মতৈক্যের সুযোগ থাকে। বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা আর বঙ্গবন্ধুর সামাজিক ও রাষ্ট্রীয় দর্শন নিয়ে আমাদের মধ্যে কোনো ভিন্নমত নেই।
তাই সময়ের প্রয়োজনে একটি সুখী, সুন্দর ও অসাম্প্রদায়িক সমাজব্যবস্থা জন্য কাজ করার নিমিত্তে সমমনা লেখক, গবেষক, সাহিত্য সংস্কৃতির সঙ্গে যু্ক্ত ব্যক্তিদের মুক্তবুদ্ধির চর্চার প্রয়োজনীয়তা অপরিসীম। আর সেই লক্ষ্য নিয়ে প্রগতিশীল লেখক, গবেষক ও সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়োজিতদের সঙ্গে নিয়েই ‘আলবার্টা রাইটার্স ফোরাম’। ফোরামটির কার্যপ্রণালী আর ভবিষ্যতে এর কলেবর বৃদ্ধির প্রক্রিয়া নিয়েও আলোচনা এবং মতবিনিময় অনুষ্ঠিত হয়।
- ১চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ২যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্থগিত করল ইরান
- ৩পানি পানের সঠিক নিয়ম জেনে নিন
- ৪কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন
- ৫বিএসএফের আপত্তিতে মনু বাঁধের কাজ বন্ধ, বন্যাঝুঁকিতে লক্ষাধিক মানুষ
- ৬ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৭শৈলকুপা নিয়ে বিভেদ নয়, সিদ্ধান্ত হবে ঐকমত্যে: আইনমন্ত্রী
- ৮গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- ৯বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ১০সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান
- ৮দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৯আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন





পাঠকের মতামত