
ক্লাব ফুটবলের মহাদেশীয় প্রতিযোগিতা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপাজয়ী দল হিসেবে তারা পেয়েছে ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ।
এই আসরের সেমিফাইনাল ম্যাচে মিশরের ক্লাব আল আহলিকে ২-০ গোলে হারিয়ে শিরোপা দ্বারপ্রান্তে পৌঁছে গেছে হানসি ফ্লিকে শিষ্যরা। উড়ন্ত ফর্মে থাকা রবার্ট লেওয়ানডস্কির জোড়া গোলেই ফাইনালের টিকিট পেয়েছে বায়ার্ন।
সোমবার রাতে কাতারের আল রায়ান ফুটবল স্টেডিয়ামে অতিথি দল হিসেবে খেলতে নেমেছিল জার্মান ক্লাবটি। তবে মাঠের ফুটবলে তাদের দাপট ছিল স্বাগতিক দলের মতোই। প্রতিপক্ষ আল আহলি পুরো ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেনি। দুই অর্ধে একটি করে গোল দিয়েছে ইউরোপের চ্যাম্পিয়নরা।
ম্যাচের ১৭ মিনিটের সময় সার্জি জিনাব্রির পাস থেকে ছয় গজের বক্স থেকে জোরালো শটে ফিনিশিং দেন লেওয়ানডস্কি। দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয় ৮৫ মিনিট পর্যন্ত। ডানদিক থেকে আসা লেরয় সানের ক্রসে লাফিয়ে ওঠা হেডে বল জালে জড়ান পোলিশ স্ট্রাইকার।
আগামী বৃহস্পতিবার এডুকেশন সিটি স্টেডিয়ামে ফাইনালে মেক্সিকোর দল তাইগ্রেসের মুখোমুখি হবে বায়ার্ন। রোববার প্রথম সেমি ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ১-০ গোলে হারিয়ে উত্তর আমেরিকার প্রথম দল হিসেবে প্রতিযোগিতাটির ফাইনালে উঠেছে তাইগ্রেস।
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি-জামায়াতসহ ৩৮ রাজনৈতিক দল
- ১০কমেছে সূচক ও লেনদেন





পাঠকের মতামত