প্রকাশিত: নভেম্বর ২, ২০২১ ৩:০৫ পিএম , আপডেট: নভেম্বর ২, ২০২১ ৩:০৫ পিএম

নিরাপত্তা আরও বাস্তবমুখী ও শক্তিশালী করতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মঙ্গলবার (২ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তর থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উন্নয়ন সংগঠন সুশীলনের ৩০ বছর পূর্তির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ভিশন-২০৪১ ও ডেল্টা পরিকল্পনা গ্রহণ করেছে। ইতোমধ্যে উপকূলীয় অঞ্চল ও চরাঞ্চলসমূহের জন্য পৃথক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগপ্রবণ উপকূলীয় ও চরাঞ্চলের মানুষকে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করা হচ্ছে।

সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাকে প্রান্তিক মানুষের মধ্যে সচেতনতার বার্তা প্রচার করতে হবে উল্লেখ করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজনের মাধ্যমে তাদের উন্নয়ন অংশীদার করতে হবে। এটা বাস্তবায়ন করতে পারলে দেশের সামগ্রিক উন্নয়নে তাদের অবদান যুক্ত হবে এবং সে উন্নয়ন টেকসই হবে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশে লবণাক্ততা সহিষ্ণু ধানের আবাদ শুরু হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলের জন্য এটা এক সুবর্ণ সুযোগ। এ জাতের ধানের চাষাবাদ সম্পর্কে স্থানীয়দের উদ্বুদ্ধ করতে হবে। অনাবাদী জমিতে লবণাক্ততা সহিষ্ণু ধান আবাদের প্রসার ঘটিয়ে ধানের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি খাদ্য নিরাপত্তাকে টেকসই করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, উন্নয়ন সংগঠন সুশীলন নারী ও যুব নেতৃত্বের বিকাশ, দুর্যোগ ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা, শিক্ষা, সুপেয় পানি সরবরাহ, বনায়ন এবং স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ আয়োজন করে থাকে, যা প্রশংসার দাবি রাখে। এসময় তিনি প্রান্তিক জনগোষ্ঠীকে পুষ্টিকর ও নিরাপদ খাদ্যগ্রহণ সম্পর্কে উদ্বুদ্ধ করতে সুশীলন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

অশুভ শক্তি মাঝে মধ্যে দেশকে অশান্ত করার চেষ্টা করে উল্লেখ করে মন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। এসময় তিনি অসাম্প্রদায়িক দেশ গড়তে প্রত্যেকের অবস্থান থেকে ভূমিকা রাখারও আহ্বান জানান।

সুশীলনের কার্য নির্বাহী পরিষদের চেয়ারম্যান আ জ ম আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য ধীরেন্দ্র নাথ শম্ভু, মীর মোস্তাক আহমেদ রবি, মোস্তফা লুৎফুল্লাহ, আকতারুজ্জামান বাবু, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম তারিকুল ইসলাম এবং সুশীলনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোস্তাফা নুরুজ্জামান বক্তব্য রাখেন।

পরে মন্ত্রী উন্নয়ন সংগঠন সুশীলনের ৩০ বছর পূর্তির মাসব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন।

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

ভিসাকে বাংলাদেশে গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রযুক্তি উন্নয়ন কেন্দ্র বা গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের জন্য আর্থিক প্রযুক্তি ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

স্বরাষ্ট্রমন্ত্রী ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমুদ্রসম্পদ এবং সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব ...