জেলা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫ ৭:৫৬ পিএম

খুলনায় সুবিধাবঞ্চিত ২০ জন মানুষের মাঝে বিশেষ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। অ-রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ সবুজ শ্যামল পরিষদের (বিএসএসপি) খুলনা বিভাগীয় কমিটির উদ্যোগে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে মহানগরীর বেনুবাবু রোডস্থ বি.কে ইউনিয়ন ইনস্টিটিউশনের সম্মেলন কক্ষে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসএসপির কেন্দ্রীয় সভাপতি সৈয়দ আব্দুস সামাদ রুবেল।

বিএসএসপির খুলনা বিভাগীয় সভাপতি এসএম নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসএসপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফ হোসেন, নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান মুন্না ও বি.কে ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক শেখ আব্দুল আহাদ । অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ব্যবসায়ী ও সমাজ সেবক মো. হুমায়ূন কবীর।

এ সময় ২০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সেলাই মেশিনসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন অতিথিরা। স্থানীয় পর্যায়ে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা মূলক কার্যক্রমে ভূমিকা রাখায় নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান মুন্নাকে সম্মাননা স্বারক তুলে দেন বিএসএসপির কেন্দ্রীয় সভাপতি সৈয়দ আব্দুস সামাদ রুবেল।

অনুষ্ঠান শেষে বিএসএসপির খুলনা বিভাগীয় নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে বর্তমান সভাপতি এসএম নাজমুল হাসানকে পুনরায় সভাপতি এবং ব্যবসায়ী ও সমাজ সেবক মো. হুমায়ূন কবীরকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়।

 

এসকেএস

 

শেয়ার

পাঠকের মতামত

গাছের চারা রোপনের সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি, দেওয়ালে লেখা জয় বাংলা

খুলনার কয়রা উপজেলায় সরকারের পরিবেশবান্ধব দূরদর্শী নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চরম অবহেলা ও উদাসীনতার পরিচয় দিয়েছেন ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: শফিকুল আলম মনা

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে খুলনা ...

খুলনা-সাতক্ষীরা মহাসড়ক এখন মৃত্যুফাঁদে পরিণত, ঝুঁকি নিয়ে যাতায়াত লাখো মানুষের

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও যাত্রীবাহী করিডর খুলনা-সাতক্ষীরা মহাসড়ক এখন কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। টানা ...