
ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
মঙ্গলবার (২৩ জানুয়ারি)জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
এ সময় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরায়েলের আশদোদ বন্দর হয়ে গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়ার ব্যবস্থা ফের চালু করার দাবি জানান।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, আন্তোনিও গুতেরেস বলেছেন- আমাদের (জাতিসংঘে সহায়তাকারীদের) গাজার উত্তরাঞ্চলে প্রবেশাধিকার দরকার। জানুয়ারি মাসের প্রথম দুই সপ্তাহে গাজার উত্তরাঞ্চলে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ২৯টি অভিযান (মিশন) পরিচালনার পরিকল্পনা করা হয়েছিল। এরমধ্যে মাত্র সাতটি সম্পূর্ণ বা আংশিকভাবে শেষ হয়েছে।
জাতিসংঘের মহাসচিব বলেন, সামরিক অভিযানের সময় আটক ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলি বাহিনীর সদস্যরা অমানবিক আচরণ করেছেন। এমন প্রতিবেদন আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। সূত্র: আল জাজিরা
এদিকে, গাজায় চলমান হামলা এবং প্রাণহানির ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে শুনানি চলছে। সেই সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক চাপ বেড়েছে।
তবে আন্তর্জাতিক চাপের মধ্যেই অন্তত দুই মাসের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ইসরায়েল, যদিও তা প্রত্যাখ্যান করে হামাস স্থায়ী যুদ্ধবিরতির ওপর জোর দিয়েছে। আর মোসাদের প্রধান প্রস্তাব করেছেন যুদ্ধবিরতি চুক্তির জন্য হামাসের সিনিয়র নেতাদের গাজা ত্যাগ করতে হবে।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েল। দীর্ঘ সাড়ে তিন মাসের এই যুদ্ধে রিপোর্ট লেখা পর্যন্ত ২৫ হাজার ৪৯০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে আরও ৬৩ হাজারের বেশি ফিলিস্তিনি।
বিএইচ
- ১সূচকের পতনে বেড়েছে লেনদেন
- ২রিকেট বেনকাইজারের বোর্ড সভা ২৯ জুলাই
- ৩বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই
- ৪আইপিডিসি ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৫ম্যানিলায় বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাৎ
- ৬নবীনগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান
- ৭একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৮পরীক্ষা কেন্দ্রে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ: নিরপেক্ষ তদন্তের দাবি
- ৯শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ১০প্রবাসে থাকা ছেলের ঔষধ পাঠাতে গিয়ে চাঁদপুরে মায়ের মৃত্যু
- ১শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ২পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৩ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৪নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৫সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৬প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৭সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৮মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ৯পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
- ১০চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ





পাঠকের মতামত