
বায়ার্স ক্রেডিটের গ্যারান্টির জন্য এখন থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে না। গতকাল বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার জারি করে এ সিদ্ধান্ত জানিয়েছে। এতে আমদানি অর্থায়ন সহজ ও সাশ্রয়ী হবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।
বায়ার্স ক্রেডিটের আওতায় বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিতে গেলে গ্যারান্টি দিতে হয়। বিদেশি প্রতিষ্ঠানগুলো আমদানিকারকদের থেকে করপোরেট গ্যারান্টি, পারসোনাল গ্যারান্টি ও তৃতীয় পক্ষের গ্যারান্টি নিয়ে থাকে।
এতদিন এ ধরনের গ্যারান্টি দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অনুমোদন নেওয়া বাধ্যতামূলক ছিল। এখন থেকে আর এ অনুমোদন নিতে হবে না। আমদানিকারকরা বলছেন, এতে ব্যবসা সহজ হলো। গ্যারান্টি নিতে সময় লাগত। বিষয়টি নিয়ে জটিলতা কমলো।
বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করে বিদেশি মুদ্রায় লেনদেনে নিয়োজিত অথোরাইজড ডিলার ব্যাংকগুলোকে পাঠানো হয়। সার্কুলারে বলা হয়, বায়ার্স ক্রেডিটের আওতায় স্বল্প মেয়াদি আমদানি অর্থায়নকে ত্বরান্বিত করতে এ সুবিধা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্নিষ্ট বিভাগের একজন কর্মকর্তা জানান, বায়ার্স ক্রেডিটের মাধ্যমে আমদানি দায় পরিশোধ হলে আমদানিকারকের খরচ কম হয়। কারণ ঋণদাতা প্রতিষ্ঠান পণ্য সরবরাহকারীকে আমদানিকারকের পক্ষে অর্থ দিয়ে থাকে। আমদানিকারক ছয় মাস থেকে এক বছরের মধ্যে ঋণদাতা প্রতিষ্ঠানকে সুদসহ অর্থ পরিশোধ করে। এতে আমদানিকারককের এলসি কমিশন ও কনফারমেশন বাবদ যে খরচ হতো, সেটা হয় না।
উল্লেখ্য, বায়ার্স ক্রেডিটের সুদের চেয়ে এলসি কমিশন ও কনফারমেশন খরচ বেশি।
একই দিন অন্য এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক ট্রাভেল এজেন্টরা যাতে ভিসা প্রসেসিং ফি সরাসরি সংশ্নিষ্ট দূতাবাস বা দপ্তরের হিসাবে পাঠাতে পারেন, সে লক্ষ্যে এজেন্টদের ডেবিট ও প্রি-পেইড কার্ড ব্যবহারের অনুমোদন দিয়েছে।
সার্কুলারে বলা হয়, ভিসা প্রসেসিং ফি সংগ্রহের জন্য দূতাবাসগুলোর নিযুক্ত এজেন্টদের নামে অথোরাইজড ডিলার ব্যাংকগুলো ইন্টারন্যাশনাল কার্ড ইস্যু করতে পারবে।
অন্য এক সার্কুলারে ব্যাংকগুলোকে বলা হয়, এখন থেকে অন্তর্মুখী ও বহির্মুখী রেমিট্যান্সের বিপরীতে পরিশোধিত কর ও ভ্যাটের প্রতি মাসের তথ্য পরবর্তী মাসের ২৫ তারিখের মধ্যে নির্ধারিত প্ল্যাটফর্মের মাধ্যমে রিপোর্ট করতে হবে।
বিপি/ আইএইচ
- ১ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’
- ২কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ৩সারে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স : কৃষি সচিব
- ৪সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান
- ৫সংসদে আসছে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ৬সিটিজেনস ব্যাংকের সঙ্গে নেক পে’র চুক্তি সই
- ৭বিকাশে মুহূর্তেই আইডিএলসিতে এফডিআর খোলার সুবিধা
- ৮ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প
- ৯কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ১০খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুড়িগ্রাম জেলা বিএনপির দোয়া মাহফিল
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৪পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৫নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৬শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৭কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৮সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ৯সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ১০চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন





পাঠকের মতামত