
মাছ খেতে পছন্দ করেন না, এমন অনেকেই আছেন। তবে ফিশ ফ্রাই খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। বিস্কুটের গুঁড়া আর ডিমের গোলার ভেতর পুরু মাছের পরত, এভাবেই তৈরি করা হয় মুখোরোচক ফিশ ফ্রাই। বেশিরভাগ মানুষই বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে ফিশ ফ্রাইয়ের স্বাদ নেন। তবে চাইলে আপনি ঘরেও তৈরি করতে পারেন এই পদ। রইলো রেসিপি-
উপকরণ
১. ভেটকি মাছের ফিলে ২টি
২. লেবুর রস পরিমাণমতো
৩. ধনেপাতা বাটা ১ চা চামচ
৪. আদা ও রসুন বাটা ১ চা চামচ
৫. মরিচ বাটা আধা চা চামচ
৬. গোলমরিচের গুঁড়া সামান্য
৭. লবণ স্বাদমতো
৮. কাঁচা ডিম একটি
৯. কর্নফ্লাওয়ার ১ চা চামচ
১০. বিস্কুটের গুঁড়া পরিমাণমতো ও
১১. ভাজার জন্য তেল পরিমাণমতো।
পদ্ধতি
মাছের ফিলেগুলো ভালো করে ধুয়ে নিন। এরপর লেবুর রস, লবণ ও গোলমরিচ গুঁড়া মেখে রেখে দিন আধা ঘণ্টা। এবার সব বাটা মশলা ভালো করে মিশিয়ে দিন ওই ফিলে দুটোর মধ্যে। এভাবে ম্যারিনেট করে রেখে দিন অন্তত ২ ঘণ্টা পর্যন্ত। এরপর একটি বাটিতে কাঁচা ডিম ফেটিয়ে নিন। ওর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিন। আবারও ভালো করে ফেটিয়ে নিন। এরপর ম্যারিনেট করা ওই মাছের ফিলেগুলো ডিম ও কর্নফ্লাওয়ারের গোলায় ডিপ করে তুলে নিন। আগে থেকে বিস্কুটের গুঁড়া মেখে রেখে দিন একটি বড় পাত্রে। মাছের ফিলেটা বিস্কুটের গুঁড়ার মধ্যে দিয়ে দিন। এভাবে দু’পিঠ কোটিং করে নিন। টাইট করে কোট করবেন যাতে প্যানে দিলে খুলে না যায়। এরপর প্যানে তেল ভালো করে গরম করে নিন। তাতে ফিলেগুলো ভেজে নিন। সোনালিরঙা না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। তারপর গ্রিন চাটনি বা সসের সঙ্গে খেলে জমে যাবে সপ্তাহান্তের ভোজ। অতিথি এলেও তৈরি করে নিতে পারেন।
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৫মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৬আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৭কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৯প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ১০চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা





পাঠকের মতামত