প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২২ ৫:৫৩ পিএম

শিক্ষকদের কাছ থেকে ঘুষ নেওয়ার সময় রংপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী শহিদুল ইসলাম সরকারকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান দুদক।

সোমবার দুপুরে দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে অভিযানকারী হোসাইন শরীফ জানান, বিভিন্ন কাজের জন্য দীর্ঘদিন ধরে শিক্ষকদের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায় করছিলেন অফিস সহকারী শহিদুল ইসলাম সরকার। কয়েকজন শিক্ষকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে সোমবার দুপুরে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহিদুলের কাছ থেকে ঘুষের নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি জানান, শহিদুলকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের জিম্মায় দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের জন্য দুদকের প্রধান কার্যালয়ে কাগজপত্র পাঠানো হয়েছে। অনুমোদন পেলে তার বিরুদ্ধে মামলা করা হবে।

শেয়ার

পাঠকের মতামত

মাটির নিচে গাঁজার ‘ভাণ্ডার’ চাঁদপুরে নারী মাদক কারবারি আটক

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের ড্রাম থেকে প্রায় ...

জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হাজীগঞ্জের রোকেয়া সুলতানার সনদ গ্রহণ

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন, হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ...

ডেভিড ইমনের প্রতি মাসের কোটি টাকা চাঁদাবাজির অর্ধেক ভাগ সাজ্জাদ আলীর

পুলিশের হাতে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন রিমান্ডে চাঞ্চল্যকর সব ...

মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়াকে রংপুর জেলায় বদলি করা হয়েছে। ...

কুষ্টিয়ার চরমিলপাড়ায় ব্যাগ উৎপাদন শিল্পে ৪০০ মানুষের কর্মসংস্থান

সরকারের নির্বাচনী ইশতেহার “এক গ্রাম এক পণ্য, ফিরিয়ে আনবো হারিয়ে যাওয়া ঐতিহ্য” বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়ার ...

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ায় রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে ...