
চলতি বছরের ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিনের সামুদ্রিক অবরোধ শেষে আবারও সাগরে ফিরেছেন মৎস্যজীবীরা। অবরোধকালে হওয়া ঋণের ক্ষতি পুষিয়ে নেওয়ার আশায় গত বৃহস্পতিবার রাতেই তারা মাছ ধরতে সাগরে পাড়ি জমান। তবে অবরোধ শেষে প্রথম যাত্রায় তাদের প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি।
নতুন সুইজ এলাকার মৎস্যজীবীরা জানান, তীব্র গরমের কারণে সাগরে মাছ ধরা এখন অনেক কষ্টসাধ্য হয়ে উঠেছে। যা মাছ পাওয়া গেছে তা আশানুরূপ নয়। জ্বালানি, বরফ, খাদ্য এবং অন্যান্য খরচ মেটানোর পর লাভের পরিমাণ খুব বেশি থাকে না। মৎস্যজীবী মো. হারুন বলেন, প্রায় চার দিন সাগরে থেকে প্রথম দফায় প্রায় ৮ শত মাছ পেয়েছেন।
চরফ্যাসন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, অবরোধ চলাকালে মৎস্যজীবীদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ থাকায় সামুদ্রিক মৎস্যসম্পদ বৃদ্ধি পেয়েছে বলে আশা করা হচ্ছে। এই অবরোধের সুফলে সমুদ্রে বড় আকারের ইলিশ পাওয়ার সম্ভাবনাও রয়েছে। বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় মৎস্যজীবীরা তাদের কাঙ্ক্ষিত পরিমাণ মাছ পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এনজে
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৫আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৬চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৮তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৯ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত