উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৮:০৭ পিএম

চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চরফ্যাশন সরকারি কলেজ মাঠে প্লে-গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান।

প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল ইব্রাহিম খলিল সবুজের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন সরকারি কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক আলাউদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মিজানুর রহমান, পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য অ্যাডভোকেট মহিবুল্লাহ, মোহাম্মদ ফারুকসহ অতিথিবৃন্দ।

এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় মার্বেল কুড়ানো, বল নিক্ষেপ, পাখি উড়ানো, ভিতরে–বাহিরে, মোরগ লড়াই, দৌড় প্রতিযোগিতা, চামচ দৌড়, বালিশ খেলা, দীর্ঘ লাফ, উচ্চ লাফ ও স্মৃতি পরীক্ষা সহ নানা ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ছিল ‘যেমন খুশি তেমন সাজো’, যা দর্শক ও অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে।

সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...