
আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সাবেক প্রেসিডেন্ট ইসা হায়াতু মারা গেছেন। বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। ইসা হায়াতুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ফিফার বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
ইনফান্তিনো এক ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, সাবেক সিএএফ (কনফেডারেশন অব আফ্রিকা ফুটবল) সভাপতি, সাবেক ফিফা সভাপতি এবং অন্তর্বর্তীকালীন ফিফার ভাইস প্রেসিডেন্ট এবং ফিফা কাউন্সিলের সদস্য ইসা হায়াতুর মৃত্যুর খবর শুনে দুঃখিত। একজন উৎসাহী ক্রীড়া অনুরাগী হিসেবে নিজের জীবন ক্রীড়া প্রশাসনের জন্য উৎসর্গ করেছিলেন। ফিফার পক্ষ থেকে শোক প্রকাশ করছি। তার পরিবার, বন্ধু, সাবেক সহকর্মী এবং যারা তাকে চিনতেন সবার প্রতি সমবেদনা জানাচ্ছি। শান্তিতে থাকুন।
১৯৮৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত দীর্ঘ সময় সিএএফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ইসা হায়াতু। এছাড়া আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে ১৫ বছর সদস্য হিসেবে কাজ করেন তিনি।
২০১৫ সালের অক্টোবরে ফিফার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নির্বাচিত হন ইসা হায়াতু। এরই মধ্যে নাকি দুর্নীতিও করেছেন ক্যামেরুনের সাবেক এই অ্যাথলেট। যে কারণে ২০২১ সালে তাকে এক বছরের নিষেধাজ্ঞা দেয় ফিফা।
এম পি
- ১বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ২পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৩চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৪পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৫মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৬বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৭শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ৮স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ৯চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা
- ১০গাজীপুরে কাভার্ড ভ্যান চাপায় শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৪সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৫গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৬আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো
- ৭আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৮হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৯রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ১০জমিতে সেচ বন্ধ, ভোগান্তিতে শতাধিক কৃষক





পাঠকের মতামত