
চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোদের নামের পাশে ছিল রেকর্ড ১৪ শিরোপা। সেই সংখ্যা আরও বাড়িয়ে নিলো কার্লো আনচেলত্তির শিষ্যরা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে রেকর্ড ১৫তম শিরোপা নিজেদের করে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
শনিবার (১ জুন) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে সবধানী ফুটবল খেলতে থাকে দু’দল। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রিয়ালের ওপর চাপ বাড়ায় ডর্টমুন্ড। একের পর একে আক্রমণে রিয়াল রক্ষণকে ব্যস্ত রাখে জার্মান জায়ান্টরা।
তবে গোল মিসের মহড়ায় লিড নিতে ব্যর্থ হয় ডর্টমুন্ড। ম্যাচের ২০ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করে ডর্টমুন্ডের করিম আদেয়েমি। এর তিন মিনিট পর ফুলক্রুগের নেওয়া শট বারে লাগে।
এরপর পরও রিয়ালের চাপ বজায় রাখে ডর্টমুন্ড। তবে গোল করতে ব্যর্থ হলে গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় দু’দল।
বিরতি থেকে ফিরেও একের পর এক আক্রমণ করতে থাকে জার্মান জায়ান্টরা। এরপর নিজেদের গুছিয়ে নেয় রিয়াল। ম্যাচের ৭৩ মিনিটে স্রোতের বিপরীতে গোলের দেখা পায় রিয়াল।
কর্নার থেকে ভেসে আসা বলে হেড করে ডর্টমিন্ডের জালে বল জড়ান কার্ভাহাল। তার গোলে ম্যাচে প্রথমবারের মতো লিড নেয় রিয়াল।
ম্যাচে এগিয়ে গিয়ে আক্রমণের ধার আরো বাড়ায় লস ব্লাঙ্কোরা। বেলিংহাম-ভিনিসিয়ুসদের আক্রমণে ব্যস্ত থাকে ডর্টমুন্ড ডিফেন্স। ম্যাচের ৮২ মিনিটে আবারো গোলের দেখা পায় রিয়াল।
ডি বক্সের ভেতর থেকে প্লেসিং শটে বল জালে জড়িয়ে রিয়ালের ব্যবধান বাড়ান ভিনিসিয়ুস জুনিয়র। এরপর গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে ডর্টমুন্ড। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-০ গোলের জয়ে শিরোপা উৎসবে মাতে রিয়াল মাদ্রিদ।
এম জি
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত