
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড করে দেওয়ার নামে নিম্ন আয়ের মানুষের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত মজিবর রহমানের বাড়ি দামুড়হুদা উপজেলার আরামডাঙ্গা গ্রামে।
ভুক্তভোগী আরামডাঙ্গা গ্রামের দিনমজুর জাহাঙ্গীর আলম বলেন, আমার টিসিবির পণ্য কেনার কার্ড করে দেওয়ার নাম করে ১০০ টাকা নিয়েছে মজিবর। টাকা নেওয়ার সময় আমার ছবিও নিয়ে যায় সে। আমার কাছে কোনো টাকা ছিল না। খুব কষ্টে অন্যের থেকে ধার করে আমি তাকে ১০০ টাকা দিই। পরে জানতে পারলাম কার্ড করতে কোনো টাকা লাগে না।
একই গ্রামের দিনমজুর মহাসীন আলী বলেন, কম দামে টিসিবির মালামাল পাওয়া যাবে এমন প্রলোভন দেখিয়ে কার্ড করে দেবে বলে আমার কাছ থেকে ১০০ টাকা নেয় মজিবর। সে বিল্লাল মেম্বারের লোক।
একই অভিযোগ আবু সুফিয়ানসহ এলাকার আরও অনেকের। কার্ড করে দেওয়ার নামে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে মজিবর রহমান বলেন, আমি গরিব মানুষ, বিল্লাল মেম্বারের সঙ্গে থাকি। দিনমজুরের কাজ করে খাই। তাদের কাজ করে দিতে হলে আমার কাজে অনুপস্থিত হতে হয়। তাই তাদের কাছ থেকে ১০০ টাকা করে নিয়েছি।
কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস সাংবাদিকদের জানান, কার্পাসডাঙ্গা ইউনিয়নে ১ হাজার ৩৭৬ জন উপকারভোগীর তালিকা তৈরি করে কার্ডের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। কে বা কাহারা টাকা নিয়েছে এ বিষয়ে আমি কিছু যানি না।
তবে স্থানীয়রা বলছে টিসিবির ডিলার ও স্থানীয় চেয়ারম্যানের কারসাজি থাকতে পারে।
এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার জানান, ঘটনাটি শুনেছি। যেই এই কারসাজি করছে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি তদন্ত করে দেখতে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) বলা হয়েছে। বৃহস্পতিবার ঘটনাটি তদন্ত করতে যাবেন তিনি।
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৩কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৪চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৫আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৬চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৮ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ১০মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত