জেলা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬ ১০:৪৩ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত অঞ্চলে সচেতনতা বৃদ্ধি এসব বিষয় নিশ্চিত করতে বিজিবি’র উদ্যোগে জনসচেতনতামূলক একটি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টায় জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসচেতনতামূলক এ সভার আয়োজন করে চুয়াডাঙ্গা-৬ বিজিবি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. ইফতেখার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান, উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মাসুদ হায়দার, বিজিবির কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক মোহাম্মদ শামিম পারভেজ।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ ও সাধারণ ভোটাররা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে কর্নেল মো. ইফতেখার হোসেন বলেন, “জাতীয় নির্বাচন দেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসব। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও যেকোনো অপতৎপরতা রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আপনারা নির্ভয়ে, স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন এটাই আমাদের প্রতিশ্রুতি।” তিনি আরও বলেন, “সীমান্ত এলাকায় যেকোনো গুজব, উত্তেজনা বা অপপ্রচার রোধে সবাইকে সজাগ থাকতে হবে। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি জনগণের পাশে আছে এবং সবসময় থাকবে।” অনুষ্ঠানে বক্তারা জনগণের প্রতি শান্তিপূর্ণ নির্বাচন, সম্প্রীতি বজায় রাখা ও সচেতনতার সাথে নির্ভয়ে ভোট প্রদানের আহ্বান জানান।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...