
কারাবাও কাপের ফাইনালে জমজমাট এক ম্যাচ দেখল দর্শকরা।নির্ধারিত সময় ৯০ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকার পর খেলা অতিরিক্ত সময়ে গড়ায়। এক্সট্রা টাইমেও গোল হচ্ছিল না, খেলা টাইব্রেকারে যাবে মনে হচ্ছিল। অতিরিক্ত সময়ে ১১৮ মিনিটের মাথায় জয়সূচক গোল করেন অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক। বিদায়ী কোচ মরসুমকে প্রথম ট্রফি উপহার দিলেন অধিনায়কই।
রোববার (২৫ ফেব্রুয়ারি) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে ১-০ গোলে জিতে রেকর্ড দশমবার লিগ কাপে চ্যাম্পিয়ন হলো লিভারপুল।
দুই বছর আগে একই টুর্নামেন্টের ফাইনালে স্মরণীয় টাইব্রেকার জিতে চ্যাম্পিয়ন হয়েছিল অলরেডরা। ২১ শটের ম্যারাথন এক টাইব্রেক সেটাকে স্মরণীয় না বলে উপায় আছে? তাতে ১১-১০ গোলে জেতে লিভারপুল।
এ ম্যাচে কেউ কাউকে এক চুল পরিমাণ ছাড় দেয়নি। গোটা ম্যাচে লিভারপুল চেলসির গোলমুখে শট নিয়েছে ২৪টি, চেলসি নিয়েছে ১৯টি। তবে, নির্ধারিত ৯০ মিনিটে কেউই পারেননি গোলমুখে চূড়ান্ত শট নিতে। খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।
সেখানেও পুরোটা সময় প্রায় গোল বিহীন ছিল দুই দলই। সবাই যখন আরেকটি টাইব্রেকার অপেক্ষায় তখন দৃশ্যপটে আসেন ভার্জিল ফন ডাইক। ১১৮ মিনিটে পাওয়া কর্নার কিক থেকে গোল করে দলকে উচ্ছ্বাসে মাতান লিভারপুল তারকা ফন ডাইক। আবারও ভাঙে চেলসির স্বপ্ন।
এটি লিভারপুলের দশম কারাবাও কাপের শিরোপা। এর আগে ৯ বার এই শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল অলরেডরা।
বিএইচ
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত