
ক্যাচটা গ্লাভসবন্দি করতে পারলে নিশ্চয়ই ম্যাচের সেরা ক্যাচের পুরস্কার পেতেন মুশফিকুর রহিম। কিন্তু তামিম ইকবাল একাদশের বিপক্ষে চোট পেয়ে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হলো উইকেটের পেছনের অতন্দ্র প্রহরীকে।
২৬তম ওভারের চতুর্থ বল, পেসার আল-আমিন হোসেনের স্লোয়ার বাউন্সার সামলাতে হিমশিম খেয়েছিলেন ইয়াসির আলী রাব্বী। কোনোমতে ব্যাট তাক করে রেহাই পান। কিন্তু তার ব্যাটে বল লেগে উঠে যায় শূন্যে। উইকেটের পেছন থেকে শর্ট থার্ড ম্যান পর্যন্ত দৌড়ে গিয়েছিলেন মুশফিক। দিয়েছিলেন ডাইভ। সব কিছুই হয়েছে চোখের পলকে। মিরপুর শের-ই-বাংলার সবুজ গালিচা তার জন্য রঙিন হতে পারেনি। মুশফিকের গ্লাভস ছুঁয়ে বেরিয়ে যায় বল। ততক্ষণে যা বিপদ হওয়ার হয়ে গেছে।
ডাইভ দেওয়ার সময় তার হাত শরীরের পেছনে পড়ে যায়। স্পষ্ট বোঝা যাচ্ছিল হাত ও কাঁধের জয়েন্টে চোট পেয়েছেন। তবে এখনই নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না। ফিজিওদের সাহায্য নিয়ে মাঠ ছাড়েন তিনি। ড্রেসিংরুমে তাকে দেখা গিয়েছিল। চোট আক্রান্ত স্থানে বরফ দিতে দেখা গেছে তাকে।
বিসিবি প্রেসিডেন্টস কাপের শুরুটা ভালো না হলেও মুশফিকের ব্যাট হেসেছে পরের ম্যাচগুলোতে। তার ব্যাট থেকে এসেছে প্রতিযোগিতার একমাত্র সেঞ্চুরি। ১০৩ রান করেন দ্বিতীয় ম্যাচে। তৃতীয় ম্যাচে করেছিলেন ৫২ রান। আজও হেসেছে তার ব্যাট। ৫২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দিয়েছেন নাজমুল হোসেন শান্ত একাদশের এ ব্যাটসম্যান।
- ১জলবায়ু বাস্তুচ্যুতি ব্যবস্থাপনায় ১.২৫ মিলিয়ন ইউরো সহায়তা পাবে বাংলাদেশ
- ২পূবালী ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৪ফার্স্ট ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৫২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান: প্রধানমন্ত্রী
- ৬নিটল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৭কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন
- ৮চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ
- ৯একই পরিবারের জন্মান্ধ ১১ জনের মধ্যে তিন জনের আলো ফিরেছে
- ১০চাঁদপুরে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালা
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৫অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৬মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৭ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৮মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৯টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ১০এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার





পাঠকের মতামত