
ভয়াবহ এক ইনজুরি! নিজ দেশের গোলকিপারের সঙ্গে সংঘর্ষে সর্বনাশ সৌদি আরবের ফুটবলার ইয়াসির আল শাহরানির। মঙ্গলবার আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে ভয়াবহ এক ইনজুরিতে পড়েছেন তিনি। এই ফুটবলারের চোয়াল ও মুখের বাঁ দিকের হাড় ভেঙে গেছে।
আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলের সেই স্বপ্নের জয়টা উদযাপন করতে পারলেন না সৌদি আরবের ডিফেন্ডার। অতিরিক্ত সময়ে তখন খেলা। এমন সময় ঘটল ভয়ানক সেই ঘটনা।
আর্জেন্টিনার একটি আক্রমণ ঠেকাতে গিয়ে সামনে চলে আসেন সৌদি আরবের গোলকিপার মোহাম্মদ আল-ওয়াইস। ঠিক তখনই ইয়াসির লাফিয়ে উঠে বল ধরতে গিয়ে পড়েন বিপাকে। গোলকিপারের হাঁটু বেশ জোরে আঘাত করে তার মুখে।
তখন অনেকটা সময় মাঠেই পড়ে ছিলেন ইয়াসির। রক্তে ভেসে যায় তার মুখ। তারপরই স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। এক্স-রের পর জানা যায় চোয়াল এবং মুখের বাঁ দিকের হাড় ভেঙে গেছে। ভেতরে রক্তক্ষরণ হওয়ায় তার অস্ত্রোপচারের প্রয়োজন। জীবনটাও শঙ্কায়।
ঠিক এমন সময় সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এগিয়ে আসেন। ইয়াসিরের জীবন বাঁচাতে নির্দেশ দেন চিকিৎসার জন্য প্রাইভেট বিমানে করে যেন তাকে পাঠানো হয় জার্মানিতে। তার উন্নত চিকিৎসার পুরো দায়িত্ব নিয়েছে সৌদি আরবের সরকার। ক্রাউন প্রিন্স নিজে নির্দেশ দিয়েছেন শাহরানির চিকিৎসায় যেন কোন কমতি না হয়। নিজেই খোঁজ রাখছেন।
ধারণা করা হচ্ছে, এই চোটে কাতার বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন ইয়াসির আল শাহরানি। এই ধাক্কা সামলে উঠা সহজ নয়!
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ২সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৫চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৮কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৯আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ১০সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০





পাঠকের মতামত