
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মধ্যকার ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। দুইবার পিছিয়ে পড়ে এই ম্যাচে ড্র নিয়ে মাঠ ছাড়ে প্রতিযোগিতার সবচেয়ে সফল ১৪ বার শিরোপা পাওয়া রিয়াল।
ম্যাচের ২ মিনিটেই স্বাগতিকদের অবাক করে দিয়ে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ডি বক্সের অনেক বাইরে থেকে ফ্রি কিক পায় ম্যান সিটি। বার্নাডো সিলভা বাম পায়ে শট নিয়ে বল জালে পাঠান।
সমতা ফেরাতে মরিয়া রিয়াল পাল্টা আক্রমণ চালায়। ১২ মিনিটে কামাভিঙ্গা দলের হয়ে কাজটা করে দেন। রদ্রিগোর বাড়ানো বল ২০ গজ দূরে পান কামাভিঙ্গা। বল নিয়ে এগিয়ে বামপায়ে শট নেন। সেখানে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের শরীর ছুঁয়ে বল জালে যায়।
এরপর ম্যাচের ১৪ মিনিটে দ্বিতীয় গোলের স্বাদ পায় রিয়াল। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের জালে বল পাঠাতে একটুও সময় নেননি রদ্রিগো। কাউন্টার অ্যাটাক থেকে ভিনিসিয়াস জুনিয়রের বাড়ানো বল নিয়ে সিটির ডি বক্সের দিকে এগিয়ে যান। সেখানে দুই ডিফেন্ডার তাকে আটকানোর চেষ্টা করে। এগিয়ে আসেন গোলরক্ষকও। কিন্তু বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে আলতো টোকায় গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
এগিয়ে যাওয়ার পর রিয়াল আক্রমণ অব্যাহত রাখে। একাধিক সুযোগও তৈরি করে। কিন্তু ব্রাজিলিয়ান দুই ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো লক্ষ্যভেদ করতে পারেননি। বাকিদের ফিনিশিং ভালো ছিল না। তাতে লিডও বাড়েনি। ২-১ গোলে এগিয়ে রিয়াল মাদ্রিদ বিরতিতে যায়।
ম্যানচেস্টার সিটি সমতা ফেরায় ম্যাচের ৬৭ মিনিটে। ফোডেন বামপায়ে কোনাকুনি শটে টপ কর্নার দিয়ে গোলটি করেন। চোখ ধাঁধানো গোল। গোলের আগে একাধিকবার রিয়াল শিবিরে কাঁপন ধরিয়েছিলেন তিনি। সুযোগগুলো কাজে লাগেনি। তবে ৬৭ মিনিটে পাওয়া সুযোগটি চোখের পলকে ফিনিশ করেন ফোডেন।
চার মিনিটের ব্যবধানে অতিথিরা আবার এগিয়ে যায়। এবার জোস্কো গার্ডিওল গোল করেন ডি বক্সের ঠিক বাইরে থেকে। সেই একই ধরণের কোনাকুনি শট। বড় মঞ্চে ম্যানচেস্টার সিটির হয়ে নিজের প্রথম গোল করে স্মরণীয় করে রাখেন ক্রোয়েশিয়ান তারকা।
পিছিয়ে পড়ার যন্ত্রণা খুব বেশিক্ষণ সইতে হয়নি স্বাগতিকদের। মাত্র ৮ মিনিট লিড ধরে রাখতে পারে সিটি। ম্যাচের ৭৯ মিনিটে ভিনিসিয়াসের ক্রস থেকে দারুণ ভলিতে গোল করেন ফেদে ভালভের্দে।
অতিরিক্ত সময়সহ শেষ প্রায় পনের মিনিটে আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ এগিয়ে যায়। শেষ সময়ে কেউ কাউকে ছাড় দেয়নি। ড্র মেনে নেয় দুই দল।
পরের লেগে তাদের খেলতে হবে ইত্তিহাদ স্টেডিয়ামে।
বিএইচ
- ১আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো
- ৩জীববৈচিত্র্য-দ্বীপবাসী দুটোই সেন্টমার্টিনের গুরুত্বপূর্ণ অংশ
- ৪রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ৫হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৬সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৭গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৮বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৯সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ১০৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত