
বাংলাদেশে প্রতিবছর পণ্যের মিনিপ্যাক বা স্যাশে (শ্যাম্পু, পেস্ট, সসজাতীয় পণ্য) থেকে ১ লাখ ৯২ হাজার ১০৪ টন বর্জ্য উৎপাদন হচ্ছে। এসব প্লাস্টিকের মিনিপ্যাকেট পরিবেশের জন্য বড় হুমকি। স্যাশের আকার ছোট হলেও পরিবেশে জন্য এর প্রভাব বিশাল।
শনিবার (২ জুলাই) রাজধানীর লালমাটিয়া কার্যালয়ে আয়োজিত ‘প্লাস্টিক স্যাশে: স্মল প্যাকেট উইথ হিউজ এনভায়রনমেন্ট ডেস্ট্রাকশন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (এসডো)। এ গবেষণায় বাংলাদেশে প্লাস্টিক মিনিপ্যাকের ব্যবহার এবং ব্যবহার পরবর্তী বর্জ্য সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে।
এসডোর গবেষণা অনুসারে— খাবার, ওষুধ, কসমেটিকের মিনিপ্যাক ব্যবহার প্রচুর বেড়েছে। গবেষণায় ঢাকা ও রংপুরের ৩৫৩ জন উত্তরদাতার মধ্যে ৬৭ শতাংশ মানুষ শ্যাম্পু বা কন্ডিশনারের ক্ষেত্রে মিনিপ্যাক ব্যবহার করে। ৫০ শতাংশ মানুষ স্যালাইন প্যাক, ৩৫ শতাংশ মানুষ মসলা ও কফি, ৩০ শতাংশ ইনস্ট্যান্ট পানীয় পাউডার ক্রয়ের ক্ষেত্রে মিনিপ্যাক বেশি পছন্দ করেন।
এ সময় সাবেক সচিব এবং এসডোর সভাপতি সৈয়দ মার্গুব মোর্শেদ বলেন, প্লাস্টিকের মিনিপ্যাক পরিবেশের জন্য খুব বিপজ্জনক। প্লাস্টিকের মিনিপ্যাকেট আকারে ছোট হলেও পরিবেশে এর প্রভাব বিশাল। এজন্য একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য ব্যবহারে বিশেষ করে স্যাশে ব্যবহারের ক্ষেত্রে কঠোরভাবে বিধিনিষেধ কার্যকর করতে হবে।
এসডোর উপদেষ্টা এবং পুলিশের অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান বলেন, বর্তমানে মানুষ মিনিপ্যাকেটের ওপর অনেক বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছে। তাই জনগণের মধ্যে আরও সচেতনতা তৈরি করতে হবে। এসব পণ্য উৎপাদনকারীদের উচিত মিনিপ্যাক বন্ধ করে রিফিল সিস্টেমের দিকে যাওয়া।
বিপি/ আইএইচ
- ১ইবিতে আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের কক্ষ ভাংচুর
- ২বৈশ্বিক সূচকে আজ ঢাকার বায়ু মাঝারিমানের
- ৩চাঁদপুরে এলপিজি ফিলিং স্টেশন মালিককে লাখ টাকা জরিমানা
- ৪ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে ইবিতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি
- ৫চাঁদপুরে গৃহবধূ হত্যা মামলায় আসামীর যাবজ্জীবন
- ৬ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
- ৭ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
- ৮অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল করতে কর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা তৈরিই প্রধান লক্ষ্য
- ৯ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ১০চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ১নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ২নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৩আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৪যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৫সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৬মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৭প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ৮বেরোবিতে স্নাতক পাসের আগেই জালিয়াতি করে সোহানের চাকরি, এবার স্থায়ীকরণের উদ্যোগ
- ৯৫০ বছরে গ্রামীণ ব্যাংক: সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- ১০মাছের উৎপাদন বৃদ্ধি করতে হলে নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ করতে হবে: এমপি মানিক





পাঠকের মতামত