প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২২ ১০:৩৮ এএম , আপডেট: ডিসেম্বর ৩, ২০২২ ১০:৩৯ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগ ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ওই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল রাফি সাকিবকে সভাপতি ও মো. শাহীন আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজি ও সাধারণ সম্পাদক এস. এম. আকতার হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়।

এছাড়া কমিটিতে আবির মাহমুদ, জারিফ তাজওয়ার, শাহ নাবিল হোসেন তানিম ও রকিবুল ইসলামকে সহ-সভাপতি করা হয়েছে। অন্যদিকে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান সিফাত, মাঈনুল হক সাকিব, ওমর ফারুক জয়, রিফাত চোধুরী সজল, শরিফুল হক তানজীম, তৌফাতুল ফেরদৌসী ঝিলিক ও আয়শা ইশরাতকে মনোনীত করা হয়েছে।

এ ব্যাপারে আব্দুল্লাহ আল রাফি সাকিব বলেন, আমাকে বাংলাদেশ ছাত্রলীগ, পরিসংখ্যান বিভাগ শাখা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর সভাপতি পদে নির্বাচিত করায় আমি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, বঙ্গবন্ধু ও দেশরত্ন শেখ হাসিনার প্রশ্নে আপোষহীন ছাত্রনেতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজী ভাই এবং সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন ভাইয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে আমি আমার মেধা ও দক্ষতার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগ এর হাত কে শক্তিশালী করার জন্য সর্বদা সচেষ্ট থাকবো। সেইসাথে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আজীবন কাজ করে যাবো।”

তিনি আরও বলেন, “সাধারণ শিক্ষার্থী ও মুক্তিকামী মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ে সংগ্রাম করে যাচ্ছে সেটি বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে সমৃদ্ধির অগ্রযাত্রায় এগিয়ে যাওয়া বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডকে তরান্বিত করতে আমি সর্বদা বদ্ধ পরিকর।”

এবিষয়ে পরিসংখ্যান বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন আলম বলেন, প্রায় ১ যুগ পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজি ভাই এবং সাধারণ সম্পাদক আমার নেতা এস. এম. আকতার হোসাইন ভাইয়ের নেতৃত্বে বিভাগ ভিত্তিক ছাত্রলীগের কমিটি দেয়া হয়েছে। আমাকে বিভাগ ইউনিটের যে দায়িত্ব দেয়া হয়েছে তার প্রতিদান দিব। আমি আমার সাধারণ সম্পাদকের পদ থেকে নিজের সর্বোচ্চ চেষ্টা করবো বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করব।

উল্লেখ্য যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন অনুষদ ও বিভাগের কমিটি দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে চারটি বিভাগের কমিটির অনুমোদন দেয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

শেয়ার

পাঠকের মতামত

সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান

দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে সমাজের বাস্তব চাহিদার সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি ...

ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবির ছাত্রী

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্যাম্পাসসংলগ্ন আমবটতলা এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক নারী ...

জুলাইয়ের চেতনায় বৈষম্য নিরসনে কাজ করছে সরকার: আব্দুল্লাহ-আল-মামুন

জুলাই আন্দোলনের মূল চেতনা ছিল তরুণদের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা। সেই চেতনা বাস্তবায়নে সরকার ...

সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহীদ সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ডের একবছর ...

জুলাই শহীদ দিবসে বেরোবি ছাত্রদল নেতা মাসুদ রানার বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

জুলাই শহীদ দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মাসুদ রানার উদ্যোগে ...

রাবিতে পরিবেশ-জীববিজ্ঞান নিয়ে আন্তর্জাতিক সেমিনার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরিবেশ, জীববিজ্ঞান, কৃষি ও জনসংখ্যা-সংক্রান্ত সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ এবং টেকসই সমাধান নিয়ে ...

রাবিতে নবীন শিক্ষক-গবেষকদের দক্ষতা বিকাশে আইকিউএসি’র বিশেষ সেমিনার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে নবীন শিক্ষক ও গবেষকদের গবেষণা দক্ষতা ...