
চমক দেখানো জর্ডান শেষ পর্যন্ত পারেনি রূপকথার গল্প লিখতে। বারবার মাশুল দিতে হয়েছে নিজেদের ভুলের। আর সেই সুযোগ কাজে লাগিয়ে আবারও এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখল কাতার। ঘরের মাঠে জর্ডানকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে এশিয়ান কাপে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হল কাতার।
লুসাইল স্টেডিয়ামে কাতারের সবগুলো গোলই আসে আকরাম আফিফের পা থেকে। তার আগে কেউই এশিয়ান কাপের ফাইনালে হ্যাটট্রিকের নজির গড়তে পারেনি। গোলগুলো অবশ্য পেনাল্টির মাধ্যমে করেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। ম্যাচের ২২তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন তিনি। ডি বক্সের মধ্যে তাকে ফাউল করে বসেন জর্ডান ডিফেন্ডার আব্দাল্লাহ নাসিব। রেফারিও পেনাল্টির বাঁশি বাজান সঙ্গে সঙ্গে। বল হাওয়ায় না ভাসিয়ে কোনাকুনি শটে জালের দেখা পান আফিফ।
প্রথমবারের মতো আসরের ফাইনালে খেলা জর্ডান সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে। কাতারের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করে তারা। পিছিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে সমতা আনে খেলায়। ম্যাচের ৬৭তম মিনিটে ইহসান হাদ্দাদের পাস থেকে গোলটি করেন ইয়াজান আল নাইমাত।
সমতায় ফিরে অবশ্য খুব একটা লাভ হয়নি জর্ডানের। কেননা ছয় মিনিটের ব্যবধানে ফের কাতারকে এগিয়ে যাওয়ার সুযোগ দেয় তারা। বক্সের মধ্যে ইসমাইলকে বাধা দেন আল মারদি। কাতার পেনাল্টির আবেদন করলে ভিএআর চেকের পর রেফারি ঠিকই সেই সিদ্ধান্ত নেন।
এবারও গোল করতে কোনো ভুল করেননি আফিফ। ম্যাচের যোগ করা সময়ে জর্ডানের কফিনে শেষ পেরেকটি ঠুকেন তিনি। বক্সের মধ্যে তাকে ফেলে দেন জর্ডান গোলরক্ষক। নিয়তি আবারও সেই পেনাল্টি। ৮ গোল নিয়ে আসরের সর্বোচ্চ গোলদাতা তো বটেই সেরা খেলোয়াড়ের পুরস্কারটিও বাগিয়ে নেন আফিফ।
অন্যদিকে রেফারির শেষ বাঁশি বাজার পর জর্ডান কান্নায় ভেঙে পড়ে। প্রথম আন্তর্জাতিক শিরোপার জন্য তাদের অপেক্ষার প্রহর যে আরও দীর্ঘায়িত হলো।
বিএইচ
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত