প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২২ ৬:২৪ পিএম

টুর্নামেন্টের অন্যতম ফেভারিট জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল জাপান। আজ জিতলে শেষ ষোলোও প্রায় নিশ্চিত হয়ে যেত ‘ব্লু সামুরাই’দের।

সে চমকের কারণেই কিনা, কোস্টারিকার বিপক্ষে ম্যাচটি নিয়ে আলাদা একটা প্রত্যাশাই ছিল সবার—সেটি জাপানের জয়। কিন্তু আগের ম্যাচে স্পেনের কাছে ৭ গোল খাওয়া কোস্টারিকার বিপক্ষে ১–০ গোলে হেরে গেছে জাপান।

আজকের ম্যাচে জয় পেলেই যেখানে জাপানের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যেত, সেখানে হেরে গিয়ে নিজেদেকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে ব্লু সামুরাইরা। গোটা ম্যাচে গোলে একটি শট নিয়ে সেটিই কাজে লাগিয়ে বাজিমাত কোস্টারিকার। জাপানের এই হারে নিশ্চিতভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জার্মানি। জাপানের হার যে তাদের জন্য একটা লাইফ লাইন।

আর তাতেই বিশ্বকাপের ‘ই’ গ্রুপের লড়াইটা জমে উঠল রীতিমতো।

শেয়ার

পাঠকের মতামত

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজন করা হবে

বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে আনতে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের একটি প্যারা ক্রীড়া টুর্নামেন্ট ...

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...