
দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্বকাপ ফুটবল শুরু হয়ে গেছে । এই বিশ্বকাপ খেলাকে ঘিরে সারা বিশ্বে চলছে উন্মাদনা। সারা দেশে ছড়িয়ে পড়া এ উন্মাদনা থেকে বাদ যায়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও (জাবি) । বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিংবা আবাসিক হল সর্বত্র আলোচনায় এই কাতার বিশ্বকাপ।
এবারের বিশ্বকাপ বরণ করে নিতে নতুনভাবে সেজেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় টানানো হয়েছে আর্জেন্টিনা, ব্রাজিলসহ নানা দেশের পতাকা।
শিক্ষার্থীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে জাবির শহীদ সালাম বরকত হলের ১৫০ ফুট দৈর্ঘ্যের পতাকা। ১৫০ ফুট দৈর্ঘের পতাকা বানিয়ে পুরো ক্যাম্পাস জুড়ে তাক লাগিয়েছেন আর্জেন্টিনার সমর্থকরা। বিশ্ববিদ্যালয়ে এতো বড় পতাকা আর কেউ লাগায়নি বলেও জানিয়েছেন আর্জেন্টিনা সমর্থকরা।
গত শনিবার (১৯ নভেম্বর) বিকেলে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে পতাকা নিয়ে আনন্দ মিছিল করে সমর্থকরা। সবার কণ্ঠে ছিলো আর্জেন্টিনা আর মেসির শ্লোগান। পরে র্যালি করে শহীদ সালাম বরকত হলে টাঙিয়ে দেওয়া হয় আর্জেন্টিনার ১৫০ ফুট দৈর্ঘ্যের বিশাল পতাকা।
বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের আর্জেন্টিনার সমর্থক শিক্ষার্থীদের উদ্যোগে বানানো হয় এই পতাকা।
এ ব্যাপারে ৪৫ তম ব্যাচের দর্শন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম রিয়াদ বলেন, ‘পতাকাটা হচ্ছে ১৫০ ফুটের। এর আগে এতো বড় পতাকা বিশ্ববিদ্যালয়ে কেউ বানায় নি। হলের আর্জেন্টিনা সমর্থকাদের উদ্যোগেই এটা বানানো।’
তিনি আরো জানান, ‘আর্জেন্টিনা দলের জন্য শুভ কামনা। মেসির হাতে এবারের বিশ্বকাপ ট্রফিটা দেখতে চাই।’
এমন উদ্যোগে খুশি বিশ্ববিদ্যালয়ের অনান্যরা। তাদের সাধুবাদ জানিয়েছেন ব্রাজিল, জার্মানি এবং স্পেন দলের সমর্থকরাও। আর্জেন্টিনার সমর্থকদের আশা, লিওনেল মেসির হাতে উঠবে এবারের বিশ্বকাপ ট্রফি।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৫চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৯আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত