
ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র মরিশাস উপকূলে একটি দুর্ঘটনা কবলিত জাহাজ থেকে জ্বালানি তেল ছড়িয়ে পড়ায় দেশটিতে পরিবেশগত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পরিবেশ বিপর্যয়ের এ হুমকি মোকাবিলায় ইতোমধ্যেই সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স।
জানা যায়, এমভি ওয়াকাশিও নামে একটি জাপানি জাহাজ গত ২৫ জুলাই মরিশাস উপকূলে প্রবালপ্রাচীরে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয়। দ্রুতই এর সব ক্রুকে সরিয়ে নেয়া হয়। কিন্তু এর পর থেকেই জাহাজটি থেকে ক্রমাগত জ্বালানি তেল বের হচ্ছে। দুর্ঘটনার সময় এমভি ওয়াকাশিওতে কোনও মালামাল না থাকলেও চার হাজার টন জ্বালানি ছিল।
জাহাজটির মালিক নাগাশিকি শিপিং এক বিবৃতিতে জানিয়েছে, গত কয়েকদিন ধরে ক্রমাগত বৃষ্টি ও বাজে আবহাওয়ার কারণে জাহাজের স্টারবোর্ড সাইড বাঙ্কার ট্যাঙ্ক ভেঙে প্রচুর জ্বালানি তেল সাগরে ছড়িয়ে পড়েছে। তবে তেল ছড়িয়ে পড়া ঠেকাতে ব্যবস্থা নেয়া হয়েছে। জাহাজের পাশে অয়েল বুম নামানো হয়েছে।
মরিশাস সাধারণত এর প্রবালপ্রাচীরগুলোর জন্যই বিখ্যাত এবং পর্যটন দেশটির অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কিন্তু তেল ছড়িয়ে পড়ায় মরিশাসের সামুদ্রিক পরিবেশ বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী প্রবিন্দ জুগনাথ শুক্রবার রাতে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, আটকে পড়া জাহাজটি উদ্ধার এবং তেল ছড়িয়ে পড়া ঠেকানোর মতো পর্যাপ্ত জনবল ও দক্ষতা নেই মরিশাসের। এ জন্য ফ্রান্সের সহায়তা চেয়েছেন তিনি।
এর পরপরই জুগনাথের আহ্বানে সাড়া দিয়ে দ্রুত সহায়তা পাঠানোর ঘোষণা দেন ফরাসি প্রধানমন্ত্রী এমান্যুয়েল ম্যাক্রোঁ।
এক বিবৃতিতে মরিশাসের ফরাসি দূতাবাস জানিয়েছে, নিকটবর্তী ফরাসি দ্বীপ রিইউনিয়ন থেকে হেলিকপ্টারে করে দূষণ নিয়ন্ত্রক যন্ত্রপাতি মরিশাসে পাঠানো হচ্ছে।
জাহাজটি কীভাবে দুর্ঘঠনায় পড়ল তা তদন্ত করছে স্থানীয় পুলিশ।
সূত্র: বিবিসি
- ১ক্রিস্টাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২ভাত খেতে চাওয়ায় চোরের অপবাদ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড়ের শঙ্কা
- ৫চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ৬এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৭আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ৮সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৯সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ১০নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৩শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৪নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৫পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৬ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৭সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ১০প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা





পাঠকের মতামত