
সকালের নাশতা, দুপুরের কিংবা রাতের খাবার- যেটাই হোক, অধিকাংশ মানুষই প্রত্যাশা করেন তার জন্য ডাইনিং টেবিলে সাজানো থাকবে মাছ-মাংস-ডিম-দুধ। মাছ-মাংস ছাড়া যে দুপুর বা রাতের খাবার হতে পারে এটা অনেকে বিশ্বাসই করতে পারেন না। অথচ মাছ-মাংস-ডিম-দুধ ছাড়াও যে খাওয়া যায়, সুস্থও থাকা যায়, বিশ্বজুড়ে হাজার হাজার ভেজিটেরিয়ানরাই তার বাস্তব উদাহরণ।
অপরদিকে যারা অস্বাস্থ্যকর এবং প্রসেস ফুড খাচ্ছেন তাদের মধ্যে দিনি দিন অসংক্রামক রোগ দিন দিন বেড়েই চলছে। তাই স্বাস্থ্যকর খাবারের কোনও বিকল্প নেই। আপনিও শুরু করুন। ধীরে ধীরে আপনার কাছে এই সকল খাবারই সুস্বাদু ও আকর্ষণীয় মনে হবে।
দ্রুত ক্ষুধা মেটাতে স্বাস্থ্যকর খাবারের মধ্যে স্যুপের তুলনা হয় না। খুব অল্প উপকরণ আর কম সময়ে রান্নাও করা যায়। আজকের লেখায় থাকবে জুকনি-পালং স্যুপ কীভাবে বানাবেন সেই আলোচনা।
উপকরণ
> জুকনি টুকরো: ৬ কাপ
> সয়াসস: ২ টেবিল চামচ
> পেঁয়াজ কুচি: ১ কাপ
> পালং শাক: ১ কাপ
> রসুন কুচি: ৩ কোয়া
> ভুট্টা: ২ কাপ
> পানি: ৩ কাপ
> কাঁচামরিচ: ২টি
প্রণালি
জুকনি ধুয়ে খোসাসহ টুকরো করে কেটে নিন। এবার একটি পাত্রে জুকনি-পেঁয়াজ-রসুন ও ৩ কাপ পানি দিয়ে চুলায় বসান। পানি ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ১০ মিনিট সেদ্ধ করে জুকনি নরম করে নিন। এবার ব্লেন্ডারে সেদ্ধ উপকরণটি নিয়ে ব্লেন্ড করুন। এমনভাবে ব্লেন্ড করুন যেন মসৃণ হয় এবং খুব সুন্দর হালকা সবুজ রং দেখা যায়। এবার কড়াইতে নিয়ে সয়াসস ভুট্টা এবং পালং শাক দিয়ে ৫ মিনিট রান্না করুন। একটি পাত্রে নিয়ে ওপরে কাঁচামরিচ দিয়ে গরম গরম পরিবেশন করুন।
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৫আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৬প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৭সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৮সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৯কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ১০জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী





পাঠকের মতামত