প্রকাশিত: জুলাই ২৬, ২০২৩ ১১:০৩ এএম , আপডেট: জুলাই ২৬, ২০২৩ ১১:০৮ এএম

সিরাজগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে ২০২২-২৩ অর্থ বছরে দক্ষতা বৃদ্ধিমূলক দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ও নারীর ক্ষমতায়নে গত মঙ্গলবার দুপুরের দিকে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস। তিনি বলেন,“এ বিশ্বে যা কিছু চির কল্যাণ কর, অর্ধেক তার গড়েছে নারী অর্ধেক তার নর ”। মানুষের মৌলিক অধিকার অন্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও আত্মকর্মসংস্থানে নারীর ক্ষমতায়ন বাস্তবায়নে প্রশিক্ষণের মাধ্যমে নারীদের গোড়ে তোলার বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ভিশন বাস্তবায়নে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে নারীদের কর্মপোযোগী হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। দেশের অর্থনীতি প্রবৃদ্ধি অর্জনে নারীদের অংশগ্রহণ প্রশংসনীয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কর্তৃক দক্ষ প্রশিক্ষণ প্রদানের লক্ষে ১৪ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার ২৫ জন নারী অংশগ্রহণ করে। প্রশিক্ষণ চলাকালীন সময়ে সকলকেই জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা, প্রশিক্ষণ শেষে সনদ পত্র ও সেলাই মেশিন প্রদান করা হবে।

এ কর্মশালায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজফুল, সদস্য ইকরামুল হক, সংরক্ষিত সদস্য জুই পারভীন, নারগিস খাতুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম,সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মহসিন আলী প্রমুখ।

শেয়ার

পাঠকের মতামত

সরিষাবাড়ীতে কাঁচা রাস্তা সংস্কার ও ড্রেনেজ কাজের উদ্বোধন

​জামালপুরের সরিষাবাড়ীতে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় রাস্তা ইটের সলিং করণ এবং পানি নিষ্কাশনের ...

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা

চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় কারখানা মালিককে ২০ হাজার টাকা ...

মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান

ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের স্বরাজপুর এলাকায় সম্প্রতি বয়ে যাওয়া টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে ...

চুয়াডাঙ্গায় মরিয়ম ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

দীর্ঘ আড়াই বছর পর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া আঁখি প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী মরিয়ম ...