প্রকাশিত: মার্চ ১০, ২০২১ ৩:৪১ পিএম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাতে লাইপজিগের বিপক্ষে লড়বে লিভারপুল। ম্যাচটি শুরু হবে বুধবার (১০ মার্চ) রাত ২টায়।

সময়টা একেবারেই ভালো যাচ্ছেন লিভারপুলের। নিজেদের মাঠে শেষ ছয় ম্যাচে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে অলরেড। চেনাই যাচ্ছে না ক্লপের দলকে। নিজেদের ফিরে পেতে আপ্রাণ চেষ্টা করছে লিভারপুল।

চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের বিপক্ষে শীর্ষ ষোলোর প্রথম পর্বে ২-০ গোলে জিতেছে ক্লপের দল। ফিরতি পর্বেও সে ধারা ধরে রাখার লক্ষ্য তাদের।

করোনার কঠিন কোয়ারেন্টিন নিয়মের কারণে অ্যানফিল্ড ছেড়ে ম্যাচের ভেন্যু করা হয়েছে হাঙ্গেরির বুদাপেস্টে। এতে অবশ্য খুব একটা আপত্তি নেই লিভারপুলের। ইপিএলের দুঃসহ স্মৃতি ভুলে জয়ে ফেরার দিকেই চোখ তাদের।

ইনজুরির কারণে লাইপজিগের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না জো গোমেজ, ভারজিল ভ্যান ডিক, জর্ডান হেন্ডারসন ও জোয়েল ম্যাতিপ।

শেয়ার

পাঠকের মতামত

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...