প্রকাশিত: মার্চ ৩, ২০২৩ ১২:০২ পিএম

প্রথম ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে তাই সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই টিম টাইগার্সের। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত তামিম ইকবাল বাহিনীর। মিরপুর শের-ই বাংলায় ম্যাচটি শুরু হচ্ছে দুপুর ১২ টায়।

সিরিজ নির্ধারণী ম্যাচে অপরিবর্তি একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। অন্যদিক ইংলিশ একাদশে এসেছে দুটি পরিবর্তন। ক্রিস ওকস ও জোফরা আর্চারের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন স্যাম কুরান ও সাকিব মাহমুদ।

দুই দলের একাদশ

বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড: জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), উইল জ্যাক, মঈন আলি, স্যাম কুরান, আদিল রশিদ, সাকিব মাহমুদ এবং মার্ক উড।

 

শেয়ার

পাঠকের মতামত

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজন করা হবে

বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে আনতে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের একটি প্যারা ক্রীড়া টুর্নামেন্ট ...

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...