
গ্রুপপর্বে তিন ম্যাচের সবকটিতে জেতা লাতিন আমেরিকান দল ভেনেজুয়েলাকে সব হিসেব-নিকেশ বদলে দিয়ে প্রথমবার কোপা আমেরিকা খেলতে নামা কানাডা সমান তালে চ্যালেঞ্জ জানিয়েছে।নির্ধারিত সময়ে ১-১ গোলে খেলা শেষ হয়। পরে রোমাঞ্চ ছড়ানো টাইব্রেকারে জিতে প্রথমবার সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছে কানাডা।
নিজেদের ইতিহাসে তৃতীয়বারের মতো কোপার সেমিফাইনালে ওঠার দ্বারপ্রান্তে ছিল ভেনেজুয়েলা। সেই সুযোগ তারা হারিয়েছে পেনাল্টি শ্যুট আউটে ৪-৩ ব্যবধানে হেরে।
অন্যদিকে, প্রথমবার কোপার অভিষেকেই মাজিমাত করল কানাডা। উত্তর আমেরিকান অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে প্রথমবার তারা কোপায় খেলতে নামে। মহাদেশটির তৃতীয় কোনো দল হিসেবে এবার সেমিতেও উঠেছে কানাডা। এর আগে মেক্সিকো ও হন্ডুরাস উত্তর আমেরিকা থেকে কোপার সেমিফাইনাল খেলেছে।
এর আগে কেবল একবার কোপায় টাইব্রেকার পর্যন্ত গড়িয়েছিল ভেনেজুয়েলার ম্যাচ। কিন্তু তাদের অভিজ্ঞতা ছিল তিক্ত, ২০১১ আসরে তারা ৫-৩ ব্যবধানে হারে প্যারাগুয়ের কাছে। অবশ্য পেনাল্টি শ্যুট আউটে কানাডারও রেকর্ড ভালো নয়। তিনবার গোল্ড কাপের টাইব্রেক খেলে, দুটিতেই হেরেছিল উত্তর আমেরিকান দেশটি। তবে বায়ার্ন মিউনিখের কানাডিয়ান অধিনায়ক আলফনসো ডেভিসের দল সেই মুহূর্ত এবার আর ফিরিয়ে আনেনি।
কানাডা-ভেনেজুয়েলা ম্যাচে টাইব্রেকারে প্রথম পাঁচ শটেও উভয় দল সমান ৩টি করে গোলের দেখা পায়। পরে কানাডিয়ান গোলরক্ষক ম্যাক্সিমে ক্রেপো ভেনেজুয়েলার উইলকার অ্যানহেলের নেওয়া ষষ্ঠ শটটি ঠেকিয়ে দেন। পরবর্তীতে পেনাল্টি শটে কানাডার উইনিং গোলটি করেন ইসমায়েল কোনে।
এর আগে ম্যাচের প্রথম লিডও নিয়েছিল কানাডা। ম্যাচ শুরুর মাত্র ১৩ মিনিটেই তারা জ্যাকব শাফলবার্গের গোলে এগিয়ে যায়। জনাথন ডেভিডের ক্রস পেয়ে ডানপায়ে শট নেন শাফলবার্গ, এরপরই লিড নেওয়ার উচ্ছ্বাস কানাডার। সেই লিড তারা ধরে রেখেছিল পুরো প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও দুই দল সমান তালে লড়ছিল। এরই মাঝে ৬৪ মিনিটে সমতা ফেরানো গোল করে বসে লাতিন আমেরিকার দেশটি। স্যালোমন রোন্ডন ৪০ গজ দূর থেকে দৃষ্টিনন্দন শটে ভেনেজুয়েলাকে ম্যাচে ফেরান। এরপর নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
র্যাঙ্কিংয়ে দুই দল কাছাকাছি, বল দখলেও ছিল ঊনিশ-বিশ। কানাডা-ভেনেজুয়েলা সমান ১৬টি করে শট নেয়। তবে গোললক্ষ্যে শট নেওয়ায় এগিয়ে ছিল কানাডাই, তাদের ৭টির বিপরীতে ভেনেজুয়েলা লক্ষ্যে শট রাখতে পারে কেবল ৩টি। দিনশেষে শেষ হাসিও জুটল কানাডার মুখে!
বিএইচ
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৬অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত