প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৪ ৩:৩০ পিএম
টাঙ্গাইলের পৃথক স্থানে একই দিনে ধানখেত ও রেললাইন পাশ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলার ঘাটাইল ও কালিহাতী থেকে এই দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
জানা  যায়, ঘাটাইল উপজেলার কাইতকাই এলাকায় ধানখেতের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মৃত কিশোরের নাম শামীম। সে উপজেলার ভানিকাত্রা গ্রামের ভ্যানচালক করিমের ছেলে। গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। শামীম অন্যের দোকানে কাজ করতো। স্থানীয়দের ধারণা, ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ রকিবুল (ওসি) ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এদিকে- কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় রেললাইনের পাশ থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকার বিষয়টি রেলওয়ে পুলিশকে খবর জানানো হয়। তারা মরদেহটি উদ্ধার করছেন।
এম পি
শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...