
ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই যেন জোস কমতে শুরু করেছিল লিভারপুলের। এবার এমন এক অবস্থায় রয়েছে, যেটার কারণে তারা চ্যাম্পিয়ন্স লিগে পর্যন্ত সরাসরি খেলতে পারবে কি না সন্দেহ রয়েছে।
এবার রীতিমত হারের হ্যাটট্রিক করে ফেলেছে লিভারপুল। শনিবার রাতে ইয়ুর্গেন ক্লপের দল হেরেছে লেস্টার সিটির কাছে। যদিও ম্যাচ ছিল লেস্টারের মাঠেই। স্বাগতিকদের কাছে ৩-১ গোলে হেরেছে লিভারপুল।
গোলরক্ষক অ্যালিসন বেকারের আরেকবার মারাত্মক ভুলেরই খেসারত দিতে হলো লিভারপুলকে। এর আগে ম্যানসিটির কাছে ৪-১ গোলে হেরেছে লিভারপুল। তার আগে ব্রাইটন এবং হোব আলবিওনের কাছে হেরেছিলো লিভারপুল।
এই পরাজয়ের পরে ২৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে লিভারপুল। ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে ম্যানসিটি। ২৪ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লেস্টার সিটি এবং ২৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ম্যানইউ।
লেস্টারের হয়ে গোল তিনটি করেন জেমি ভার্ডি, জেমস ম্যাডিসন এবং হার্ভি বার্নাস। লিভারপুলের হয়ে একমাত্র গোলটি করেন মোহামেদ সালাহ।
লেস্টারের হয়ে গোলদাতা ম্যাডিসন বলেন, ‘আমরা জানি, যখন লিভারপুলের বিপক্ষে খেলি, তখন এটা হবে খুবই কঠিন। কারণ তারা খেলা তৈরি করে, পাস দেয় এবং সরাসরি আক্রমণে যায়। আমাদের লক্ষ্য ছিল ম্যাচে টিকে থাকা। আমরা এখন সেরা দল। আমরা ভালো ফুটবল খেলেছি এবং আমরা সুযোগ পেয়ে সেটা কাজে লাগিয়েছি। কারণ, মাত্র ১০ মিনিটেই ম্যাচের চিত্র পাল্টে দিতে সক্ষম হয়েছি।’
লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন সম্পর্কে তিনি বলেন, ‘অ্যালিসন অবশ্যই কিছু ভুল করেছে। তার সামনে অবশ্যই কিছু কঠিন সময় উপস্থিত হয়েছে। তবে আমি নিশ্চিত, সে ফিরে আসবে।’
ম্যাচের প্রথমার্ধে কোনো গোলই হয়নি। একঘণ্টা পার হওয়ার পরও কোনো গোলই হয়নি। ৬৭ মিনিটে প্রথম গোল করে লিভারপুলকে এগিয়ে দেন মোহামেদ সালাহ। ১-০ গোলে এগিয়ে থেকে জয়ের আনন্দই নিয়েই মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল।
কিন্তু ম্যাচের মাত্র ৭ মিনিটের ব্যবধানে লিভারপুলকে রীতিমত বিধ্বস্ত করে ছাড়ে লেস্টার সিটি। জেমস ম্যাডিসন ৭৮ মিনিটে গোল করে লেস্টারকে সমতায় ফেরান। ৮১ মিনিটে গোল করে লেস্টারকে লিড এনে দেন জেমি ভার্ডি। এরপর ৮৫ মিনিটে হার্ভি বার্নেস গোল করে লেস্টারকে ৩-১ গোলে জয় এনে দেন।
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯কমেছে সূচক ও লেনদেন
- ১০তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন





পাঠকের মতামত