প্রকাশিত: মে ১৬, ২০২৪ ৬:০০ পিএম

দরপতনের বৃত্তে আটকে গেছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারও (১৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক নিম্নমুখী হয়েছে। এ নিয়ে টানা ৫ দিন পতন হলো।

এদিন লেনদেন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই’তে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১২২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দর কমেছে ২৫ প্রতিষ্ঠানের। আর ৫৭টির মূল্য অপরিবর্তিত রয়েছে।

এতে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমে ৫ হাজার ৫১৯ পয়েন্টে নেমেছে। ডিএসই শরিয়াহ সূচক শূন্য দশমিক ৮০ পয়েন্ট কমে ১ হাজার ২১২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ৯৭৩ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসই’তে লেনদেনের পরিমাণও কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৬৭৬ কোটি ৭৯ লাখ টাকা। আগের দিনের চেয়ে যা ১৫০ কোটি ৪৬ লাখ টাকা।

এক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। কোম্পানিটির ৪৬ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রিমের হাতবদল হয়েছে ৩৬ কোটি ৩৫ লাখ টাকার। ৩০ কোটি ৮২ লাখ টাকার স্টক লেনদেন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ই-জেনারেশন।

ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- নাভানা ফার্মাসিউটিক্যালস, ফারইস্ট নিটিং, ওরিয়ন ইনফিউশন, বিচ হ্যাচারি, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী আঁশ এবং গোল্ডেন সন।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৫৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেয়া ২৫১ প্রতিষ্ঠানের মধ্যে ৬৩টির দাম বেড়েছে। বিপরীতে দর কমেছে ১৬৩টির এবং ২৫টির মূল্য অপরিবর্তিত রয়েছে। আলোচ্য কর্মদিবসে লেনদেন হয়েছে ৫৯ কোটি ৬৮ লাখ টাকা। আগের দিন তা ছিল ১৩ কোটি ৬০ লাখ টাকা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, নানা কারণে স্টক মার্কেটে এই টানা দরপতন ঘটছে। এর মধ্যে অন্যতম রিজার্ভ কমে যাওয়ার সংবাদ এবং রিজার্ভ চুরি হওয়ার গুজব। এছাড়া আগামী অর্থবছরের বাজেটে ক্যাপিটাল গেইন কর আরোপের গুঞ্জন এবং দাম কমার সর্বোচ্চ সীমা ৩ শতাংশ বেঁধে দেয়ার খবরও উল্লেখযোগ্য কারণ।

শেয়ার

পাঠকের মতামত

বিএসইসি চেয়ারম্যান বিএসইসির নতুন বিধিমালায় পুঁজিবাজারে সুশাসন জোরদার হবে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান বলেছেন, প্রস্তাবিত করপোরেট গভর্ন্যান্স বিধিমালা, ২০২৬ ...

আইএমএফ-বিএসইসি বৈঠক টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...

সিএসই-৩০ ইনডেক্সে নতুন ৪ কোম্পানি যুক্ত

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর সাম্প্রতিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স পুনর্গঠন করা হয়েছে। ...

পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ

রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক দুর্বলতার কারণে দীর্ঘদিন দেশের শেয়ারবাজারে দেখা দিয়েছিল মন্দাভাব। এই মন্দা কাটিয়ে ...

মার্জিন বিধিমালার খসড়া সংশোধনী প্রকাশ, মতামত আহ্বান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর খসড়া সংশোধনী প্রকাশ করেছে বিএসইসি। একইসঙ্গে খসড়া ...

মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন ...