
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে বড় ব্যবধানে। গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন কমেছে ৪৩.৩৭ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৪ কর্মদিবস লেনদেন হয়েছে। এই সময়ে ডিএসইতে গড়ে প্রতিদিন ৪৫৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইর গড় লেনদেন ছিল ৮০০ কোটি ৯৬ লাখ টাকার।
সদ্য সমাপ্ত সপ্তাহে ডিএসইর সার্বিক লেনদেনও কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ১ হাজার ৮১৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ৪ কোটি ৮১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২ হাজার ১৯০ কোটি ৪৮ লাখ টাকার বা ৫৪.৭০ শতাংশ লেনদেন কমেছে।
ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ২৫ দশমিক ১১ পয়েন্ট বা দশমিক ৪০ শতাংশ কমে ৬ হাজার ২৮৪ পয়েন্টে অবস্থান করছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসই শরীয়াহ সূচক কমেছে দশমিক ৩৭ শতাংশ।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৪০৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৫টির।
- ১ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’
- ২কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ৩সারে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স : কৃষি সচিব
- ৪সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান
- ৫সংসদে আসছে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ৬সিটিজেনস ব্যাংকের সঙ্গে নেক পে’র চুক্তি সই
- ৭বিকাশে মুহূর্তেই আইডিএলসিতে এফডিআর খোলার সুবিধা
- ৮ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প
- ৯কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ১০খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুড়িগ্রাম জেলা বিএনপির দোয়া মাহফিল
- ১বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ২চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ৩প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৪পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৫নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৬শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৭চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন
- ৮সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ৯জেলা প্রশাসন আর বিএসবিআরএ তদন্ত কমিটি গঠন
- ১০সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং





পাঠকের মতামত