
লেভান্তের মাঠে গিয়ে ২-১ গোলে হেরে আসার পর তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছিল রিয়াল মাদ্রিদকে। এমনকি কোচ জিনেদিন জিদানকে বরখাস্ত করা হতে পারে, এমন গুঞ্জনও উঠেছিল।
তবে এবার হুয়েস্কার মাঠে গিয়ে ২-১ ব্যবধানে জয় নিয়ে ঘরে ফিরেছে রিয়াল মাদ্রিদ। ডিফেন্ডার রাফায়েল ভারানের জোড়া গোলের সুবাধে শিরোপা ধরে রাখার দৌড় টিকে রইল রিয়াল।
২১ ম্যাচ শেষে ৪৩ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ এখন রয়েছে দ্বিতীয় স্থানে। সমান সংখ্যক ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সেভিয়া এবং ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বার্সেলোনা। আজ রিয়াল বেটিসকে হারাতে পারলে বার্সা চলে যাবে দ্বিতীয় স্থানে। ১৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে সবার ওপরে অ্যাটলেটিকো মাদ্রিদ।
ইডেন হ্যাজার্ড এবং সার্জিও রামোসের ইনজুরিসহ প্রথম একাদশের ৭জনকে ছাড়াই মাঠে নামতে হয়েছিল রিয়ালকে। যে কারণে ম্যাচের শুরু থেকেই চ্যাম্পিয়নদের চেপে ধরে হুয়েস্কা। অথচ, পুরো লিগে তারা জিতেছে মাত্র দুটি ম্যাচে।
আক্রমণ আর পাল্টা আক্রমণের ম্যাচে প্রথমার্ধে কেউ কোনো গোলই করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৮ মিনিটে) ধুঁকতে থাকা রিয়াল মাদ্রিদের জালে বল জড়িয়ে দেয় হুয়েস্কার ফুটবলার হ্যাভিয়ের গ্যালান।
পিছিয়ে পড়ার পর যেন হুঁশ ফেরে রিয়ালের। ৫৪ মিনিটে গোল করে রিয়ালকে সমতায় ফেরান রাফায়েল ভারানে। সেট পিচ থেকে ভেসে আসা বলে দুর্দান্ত হেড করেন ভারানে। সেটাই জড়িয়ে যায় হুয়েস্কার জালে।
স্বাগতিকরা এরপর চেষ্টা করে গোল আদায় করার জন্য। তবে, রিয়াল গোলরক্ষক থিবাত কুর্তোয়া মোটামুটি বিশাল বাধা হয়ে দাঁড়ান তাদের সামনে। যার ফলে সম্ভব হয়নি গোল আদায় করা। উল্টো ম্যাচের ৮৪তম মিনিটে আবারও সেট পিস সিসুয়েশনে ভারানে বল পেয়ে যান বক্সের মধ্যে। বাম পায়ের শটে তিনি বলটি জড়িয়ে দিলেন হুয়েস্কার জালে।
ম্যাচ শেষে জিদান বলেন, ‘এটা ছিল আমাদের জন্য সত্যিই খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। এই ম্যাচে জয় খুবই প্রয়োজন ছিল। আমাদের সামনে কঠিন সমস্যা কী কী আছে এগুলো আমরা জানি। সে কারণে, এই তিন পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ।’
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি-জামায়াতসহ ৩৮ রাজনৈতিক দল
- ১০কমেছে সূচক ও লেনদেন





পাঠকের মতামত