প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২ ৫:৩৮ পিএম

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার বাংলাদেশ সফরে আসছেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) তিনি ঢাকায় পৌঁছাবেন। দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশে এটিই হবে তার প্রথম সফর।

রোববার (১৮ সেপ্টেম্বর) বিশ্বব্যাংকের ঢাকা অফিসের জনসংযোগ কর্মকর্তা মেহরিন আহমেদ মাহবুব এ তথ্য জানান।

তিনি জানান, তিনদিনের এই সফরে রাইজার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এসময় তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি তিনি উন্নয়ন সহযোগী, বেসরকারি খাতের নেতা, সুশীল সমাজ এবং নীতিনির্ধারণী পর্যায়ের বিভিন্নজনের সঙ্গেও বৈঠক করবেন।

মেহরিন আহমেদ মাহবুব জানান, মার্টিন রাইজার বলেছেন, বাংলাদেশ উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। বাংলাদেশের ৫০ বছর ধরে এই অসাধারণ অগ্রযাত্রায় অংশীদার হতে পেরে বিশ্বব্যাংক গর্বিত। দক্ষিণ এশিয়ার দেশগুলো যখন কোভিড থেকে জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান বৈশ্বিক মুদ্রাস্ফীতির বহুবিধ ধাক্কার মুখোমুখি হচ্ছে, তখন আমি স্থিতিস্থাপকতা তৈরিতে বাংলাদেশের অভিজ্ঞতা সম্পর্কে জানার অপেক্ষায় আছি।

রাইজার জার্মান নাগরিক। চলতি বছরের ১ জুলাই তিনি দক্ষিণ এশিয়া অঞ্চলে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পান। এর আগে তিনি চীন, মঙ্গোলিয়া এবং কোরিয়ায় বিশ্বব্যাংকের ডিরেক্টর হিসেবে কাজ করেন। এছাড়াও তিনি তুরস্ক ও ব্রাজিলে কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...