
ফিফা কর্তৃক দুই বছর নিষিদ্ধ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদ্য সাবেক সাধারণ আবু নাঈম সোহাগের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তের জন্য ১০ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু কাজ শুরুর আগেই সেই কমিটির দুইজন সদস্য পদত্যাগ করেছেন।
কিছুদিন আগে বোর্ডের চার সহ-সভাপতি, সদস্য সত্যজিৎ দাশ রুপু, ইলিয়াছ হোসেন, জাকির হোসেন চৌধুরী, ইমতিয়াজ হামিদ সবুজ, হারুনুর রশিদ ও আবদুর রহিমকে নিয়ে তদন্ত কমিটি গঠন করে বাফুফে। এই কমিটি থেকে পদত্যাগ করেছেন বাফুফের দুই সহ-সভাপতি মহিউদ্দিন মহি এবং আতাউর রহমান ভূঁইয়া মানিক।
বাফুফের অন্যতম সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক তদন্ত কমিটির চিঠি পাওয়ার পর খুব দ্রুততম সময়ের মধ্যেই পদত্যাগপত্র দিয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে আরেক সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহীও আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাদের এই পদত্যাগপত্রের বিষয়টি আগামী ২ মে সাধারণ নির্বাহী সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বোর্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
দুই সহ-সভাপতি ব্যক্তিগত কারণ দেখিয়ে কমিটি থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। পদত্যাগের বিষয়ে জানতে চাইলে বাফুফের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি বলেন, ‘এ বিষয়ে আমি আনুষ্ঠানিক কোনো মন্তব্য করবো না। আপনি বাফুফে অফিসে যোগাযোগ করে জেনে নিন। ’
আরেক সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ২সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৫চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৯আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত