
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামী দেড় বছরের মধ্যে আইটি ট্রেনিং সেন্টারের নির্মাণ কাজ শেষ হওয়ার পর ২ বছরের মধ্যে এখানে কার্যক্রম শুরু করা হবে।
প্রতি বছর এক হাজার তরুণ-তরুণি এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করে একাডেমিয়া এবং আইটি ইন্ডাস্ট্রির মধ্যে সেতুবন্ধন প্রতিষ্ঠা করা হবে। ওই সেন্টার থেকে তরুণ উদ্যোক্তারা বের হয়ে তারা ঘরে বসেই ইউরোপ আমেরিকার বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করে ডলার আয় করবে। দেশের বিভিন্ন জায়গায় হাইটেক পার্ক স্থাপনের কাজও সমান্তরালে চলমান রয়েছে।
এ আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ।
এ সময় বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. রফিকুল ইসলাম, ওই ট্রেনিং সেন্টার স্থাপন প্রকল্পের পরিচালক একেএম আব্দুল্লাহ খান, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য প্রমুখ উপস্থিত ছিলেন।
- ১ক্যাশলেস লেনদেন সহজ করতে শাহ্জালাল ইসলামী ব্যাংকে ‘বাংলা কিউআর’ চালু
- ২বাংলাদেশ ব্যাংকের কৃষি পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো এবি ব্যাংক
- ৩চরফ্যাশনে গভীর রাতে ঝিল থেকে ডাব ব্যবসায়ীর লাশ উদ্ধার
- ৪কমিউনিটি ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৫সুন্দরবনের উপকূলে লবণাক্ত জমিতে সবুজের বিপ্লব
- ৬কোস্টগার্ডের নতুন ডিজি মঈনুল হাসান
- ৭প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ
- ৮কলকাতায় আবাসিক হোটেলে আগুন, কুষ্টিয়ার একই পরিবারের চারজন নিহত
- ৯বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ১০ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটায় ফেরদৌস স্টিলকে ৫ লাখ টাকা জরিমানা
- ১ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ২চরফ্যাশন টি.বি. মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকসংকটে পাঠদান ব্যাহত, বিপথে ঝুঁকছে শিক্ষার্থীরা
- ৩প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৪চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৫রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ৬জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ৭রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
- ৮বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত
- ৯তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ১০প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী





পাঠকের মতামত