আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫ ৩:৫৮ পিএম

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি পারফিউমের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত ও একজন আহত হয়েছেন।

শনিবার (৮ নভেম্বর) ভোরের দিকে দিলোভাসি শিল্পাঞ্চলের গুদামে অগ্নিকাণ্ডে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে আঞ্চলিক গভর্নর জানিয়েছেন।

দেশটির সংবাদমাধ্যম টিআরটি হাবারের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোরের দিকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোকায়েলি প্রদেশের দিলোভাসি শিল্পাঞ্চলের একটি পারফিউমের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন নিহত ও একজন আহত হয়েছে।

আঞ্চলিক গভর্নর ইলহামী আক্তাশ বলেছেন, দমকলকর্মী, উদ্ধারকারী দল ও পৌরসভার কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তিনি বলেন, এই ঘটনায় আমাদের ছয়জন নাগরিক প্রাণ হারিয়েছেন। একজনকে আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

যদিও এর আগে পারফিউমের গুদামে অগ্নিকাণ্ডে দু’জন আহত হয়েছেন বলে জানিয়েছিল স্থানীয় কর্তৃপক্ষ

তুরস্কের টেলিভিশন চ্যানেল এনটিভির প্রচারিত ভিডিওতে দেখা যায়, গুদাম হিসেবে ব্যবহৃত ভবনটির দুই তলা আগুনে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের উৎস এখনও পরিষ্কার নয়। অগ্নিকাণ্ডের কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে আঞ্চলিক গভর্নর জানিয়েছেন।

দেশটির ইস্তাম্বুল শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত দিলোভাসি তুরস্কের অন্যতম বৃহৎ শিল্পনগরী। ওই এলাকায় বহু গুদাম ও কারখানা রয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

ট্রাম্পের স্বাক্ষর ‘মূল্যহীন’, জবরদস্তিই মার্কিন পররাষ্ট্রনীতি: মোজতবা খামেনি

যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারক সইয়ের পরও ইরানের ওপর অব্যহত মার্কিন হামলার কড়া সমালোচনা করে দেশটির ...

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। ...

৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো

মেক্সিকোর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। কম্পনটি প্রতিবেশী গুয়াতেমালা ও ...

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর প্রসঙ্গ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ...