
কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে’র অবস্থান নিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে রয়েছে ইরান-তুরস্ক।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগ্লুর একটি বক্তব্যের প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। খবর আল জাজিরা ও ইরনার।
রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত দারিয়া উরুসকে তলব করে। এরপরই আঙ্কারায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকেও ডেকে পাঠিয়েছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়।
তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে’র গেরিলারা ইরানের মাটিতে আশ্রয় নিয়েছে বলে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগ্লু এক বক্তব্যে দাবি করেছেন।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তুর্কি রাষ্ট্রদূতকে তলব করে এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ইরান। একইসঙ্গে ইরাকে নিযুক্তি তুর্কি রাষ্ট্রদূতের এ সংক্রান্ত বক্তব্যকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়।
এদিকে ইরাকের উত্তরাঞ্চলে তুর্কি সেনাবাহিনীর বিমান হামলার সমালোচনা করে বক্তব্য দেয়ায় ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে আঙ্কারা।
সম্প্রতি ইরাকের কুর্দিস্তান অঞ্চলের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ইরাকে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি এ সমালোচনা করেন।
১৯৭৮ সালে প্রতিষ্ঠিত পিকেকে তুরস্কের বিরুদ্ধে বিগত কয়েক দশক ধরে রক্তাক্ত হামলা চালিয়ে আসছে।
তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন পিকেকেকে সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করেছে। ২০১৫ সালের জুলাই থেকে সশস্ত্র অভিযান শুরু করে তারা।
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৪স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৫পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৬পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৭বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৮সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৭শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৮স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ৯অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ১০আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?





পাঠকের মতামত