
বাঙালির খাবার তালিকায় বেশ আভিজাত্যের সঙ্গে টিকে আছে কোরমা। এই খাবারের জন্মস্থানও ভারতীয় উপমহাদেশ। আজকের রেসিপিতে থাকছে খাসির মাংসের লাল কোরমা।
উপকরণ: খাসির মাংস: ১ কেজি, টক দই: আধা কাপ, আদাবাটা: ১ টেবিল চামচ, রসুনবাটা: ১ চা-চামচ
লাল মরিচ গুঁড়া: ২ চা-চামচ, হলুদ গুঁড়া: হাফ চা-চামচ, ধনে গুঁড়া: ২ চা-চামচ, গরম মশলার গুঁড়া: ২ চা-চামচ, কাজুবাটা: ১ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা: আধা কাপ, সাদা গোলমরিচের গুঁড়া: আধা চা-চামচ, তেল: সিকি কাপ, ঘি: সিকি কাপ, লবণ: স্বাদমতো, চিনি: সিকি চা-চামচ, আস্ত কাঁচা মরিচ ৬টি।
প্রণালী: একটি বাটিতে টক দই নিয়ে নিন। ওর মধ্যে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিন। এরপর কড়াইতে তেল ও ঘি মিশিয়ে দিন। তেল-ঘি গরম হয়ে গেলে ঐ মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। খাসির মাংস মশলায় দিয়ে ভালো করে কষিয়ে নিন। মটন থেকে তেল ছেড়ে দিলে অল্প আঁচে রেখে দিন। মাংস অর্ধেক সিদ্ধ হয়ে গেলে বেরেস্তা দিয়ে দিন। বেরেস্তা দিয়ে আরো একবার ভালো করে কষিয়ে নিন। শুকনা হতে শুরু করলে ২ থেকে ৩ কাপ গরম পানি দিয়ে দিন। অল্প আঁচে খাসির মাংস সিদ্ধ হতে দিন।খাসির মাংস যখন সিদ্ধ হয়ে যাবে, তখন ওর মধ্যে চিনি ও কাঁচা মরিচ দিয়ে দিন উপর থেকে। এরপর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিন।
লুচি-পরোটা বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে পারেন খাসির মাংসের লাল কোরমা।
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৫মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৬আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৭কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৯প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ১০চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা





পাঠকের মতামত