
সকালের নাস্তা থেকে রাতের খাবার, সর্বত্র বিরাজমান ডিম। অমলেট, সেদ্ধ, ঝোল, ঝাল, যে ভাবেই রান্না হোক না কেন, স্বাদের কোনও তুলনা হয় না। আজ একটু ডিমের পাতুরি চেখে দেখুন। সাধারণত পাতুরি বলতে মাছের কথাই মনে হয়। তবে ডিমের পাতুরিও কিন্তু খেতে মন্দ লাগে না! দেখে নিন পাতুরি তৈরির সহজ পদ্ধতি।
ডিমের পাতুরি তৈরির উপকরণ
৫টা সিদ্ধ ডিম
পোস্ত বাটা
সাদা আর কালো সর্ষে বাটা
নারকেল কোরা ১ কাপ
কয়েকটা কলা পাতা
মরিচ গুঁড়ো
৫০ গ্রাম ময়দা
পেঁয়াজ কুচি
ধনেপাতা
কাঁচা মরিচ বাটা
কয়েকটা রসুন
স্বাদ অনুযায়ী লবণ ও চিনি
পরিমাণমতো সরিষার তেল
ডিমের পাতুরি তৈরির পদ্ধতি
১) প্রথমে ডিম সেদ্ধ করে নিন। সবকটা ডিম মাঝামাঝি সমানভাবে কেটে নিন।
২) সাদা আর কালো সর্ষে, নারকেল কোরা, কয়েক কোয়া রসুন, পোস্ত, কয়েকটা কাঁচা মরিচ একসঙ্গে মিহি করে বেটে নিন।
৩) একটা বাটিতে ময়দা পানিতে গুলে ব্যাটার বানিয়ে নিন। ময়দার ব্যাটারে ডিমের টুকরোগুলো ডুবিয়ে তেলে ভেজে তুলে নিন।
৪) কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিন। এর পর তাতে লবণ, চিনি আর সর্ষে-পোস্ত-নারকেলের মিশ্রণ ঢেলে ১০ মিনিট মতো কষিয়ে নিন।
৫) এ বার এর মধ্যে ভাজা ডিমগুলো দিয়ে হালকা নেড়ে নিন। মিনিট দুয়েক মতো রান্না করুন। তারপর ওপরে ধনেপাতা আর সর্ষের তেল ছড়িয়ে নিন।
৬) কলা পাতার মধ্যে মশলা মাখানো সেদ্ধ ডিম মুড়ে সুতো দিয়ে বেঁধে নিন।
৭) অন্য একটা প্যানে সামান্য তেল ব্রাশ করে কলা পাতায় মোড়া ডিমগুলো দিয়ে ঢেকে দিন। কলা পাতার দুই দিক ভালো করে ভাজা হলে নামিয়ে নিন।
৮) এ বার ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন ডিমের পাতুরি।
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৫আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৬সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৭কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৯সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ১০জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী





পাঠকের মতামত