
সব তরকারিতেই মানিয়ে যায় আলু। আলুর দম অনেকের পছন্দ। এটি খেতেও সুস্বাদু আর রান্নাও হয় সহজে। লুচি অথবা খিচুড়ি, সব কিছুর সঙ্গেই আলুর দম মানানসই। কম সময়ে ঝটপট বানাতে পারেন নতুন স্বাদের বাহারি আলুর দম। দেখে নিন রেসিপি।
উপকরণ- টুকরো আলু ৭-৮টা, টমেটো বাটা ১ কাপ, পেঁয়াজ বাটা ১ কাপ, রসুন ৪ কোয়া, আদার কুচি ১ চা চামচ, কাজু ১০-১২টি, কাঠবাদাম ৬-৭টি, লবঙ্গ ৩টি, ছোট এলাচ ২টি, দারচিনি ১ টুকরো, টক দই ২ টেবিল চামচ, ক্রিম আধ কাপ, ধনেপাতা কুচি পরিমাণ মতো, গোটা জিরে ১ চা চামচ, গোটা ধনে ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, কাশ্মীরি মরিচ গুঁড়া ৪ চা চামচ, শুকনো মরিচ ২-৩টি, মৌরি ১ চা চামচ, লবন পরিমাণ মতো, চিনি আধ চা চামচ, তেল প্রয়োজন মতো।
যেভাবে রান্না করবেন-
প্রথমে খোসা ছাড়িয়ে আলু সিদ্ধ করে নিন। খেয়াল রাখবেন, আলু যেন একেবারে গলে না যায়। এ বার কড়াইতে ২ টেবিল চামচ তেল দিয়ে আলুগুলো সোনালি করে হালকা ভেজে তুলে নিন। তারপর গরম মশলা ফোড়ন দিয়ে ২-৩ সেকেন্ড নেড়ে নিয়ে পেঁয়াজ বাটা দিয়ে আবার নাড়তে থাকুন। কিছুক্ষণ নেড়ে তাতে আদা-রসুন বাটা দিন। বাদামি হয়ে এলে টমেটো বাটা দিয়ে নাড়ুন। কাঁচা গন্ধ চলে গেলে হলুদ গুঁড়া, কাশ্মীরি মরিচ ও লবণ দিন। আগে থেকে শুকনো খোলায় ভাজা জিরা, ধনে ও মৌরির গুঁড়া একে একে দিয়ে দিন। কাজু এবং কাঠবাদাম বাটাও দিয়ে দিন। ক্রিম দিন। নাড়তে থাকুন। ঝোল শুকিয়ে আসছে মনে হলে সামান্য পানি দিন। আঁচ একদম কমিয়ে রাখুন, যতক্ষণ না ঝোল ফুটে উঠছে। ঝোল ফুটে উঠলে এবার আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিন। সবশেষে ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন।
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৫মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৬আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৭কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৯প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ১০চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা





পাঠকের মতামত