প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২১ ৪:৫৬ পিএম , আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২১ ৪:৫৭ পিএম

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লাভেলো আইসক্রিম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৭ শতাংশ। কোম্পানিটি ৫১৬ বারে ৫ লাখ ৪৭ হাজার ৫৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৪৭ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা বেক্সিমকোর দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ১৪ হাজার ৩৯৩ বারে ২ কোটি ৪৩ লাখ ৪৪ হাজার ৩৭৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২১৭ কোটি ৬৩ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৮৬৯ বারে ২৫ লাখ ৪৮ হাজার ২০২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৪ কোটি ৯৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – বার্জার পেইন্টসের ৫ দশমিক ৮১ শতাংশ, ইউনিলিভারের ৪ দশমিক ৯৯ শতাংশ, রেকিট বেনকিজারের ৪ দশমিক ৫৭ শতাংশ, জিবিবি পাওয়ারের ৪দশমিক ২৩ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৪ দশমিক ০৫ শতাংশ, গোল্ডেন সনের ৩ দশমিক ৮৯ শতাংশ ও ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৩ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে।

শেয়ার

পাঠকের মতামত

সূচকের বড় পতনে কমেছে লেনদেনও

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের ...

আইএমএফ-বিএসইসি বৈঠক টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...

সূচকের পতনে বেড়েছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের ...