
কোপা আমেরিকার আগে ইকুয়েডরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথমার্ধেই দলের জয়সূচক গোল আসে অভিজ্ঞ আনহেল ডি মারিয়ার পা থেকে। শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে দি মারিয়ার একমাত্র গোলের উপর ভর করেই ঘাম ঝরানো জয় পায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
অন্যদিকে মেসিকে প্রথমার্ধে বাদ দিয়েই শুরুর একাদশ সাজিয়েছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তাতে শুরুর দিকে আর্জেন্টিনাকে খানিক ছন্নছাড়া লাগলেও, পরে ঠিকই নিজেদের গুছিয়ে নিয়েছিল দলটি। স্কোয়াডে থাকা সবাইকে কিছুটা সুযোগ দিতেই লিওনেল মেসির মতো তারকাকেও বেঞ্চে রাখতে দ্বিতীয়বার ভাবেননি এ মাস্টারমাইন্ড। ফলে ক্লাবে তুলনামূলক কম সুযোগ পাওয়া হুলিয়ান আলভারেজ কিংবা জিওভানি লো সেলসোদের কে অনেকটা সময় মাঠে রেখেছেন তিনি। আর্জেন্টিনার খেলায় সেটার কিছুটা ছাপও পড়েছে বটে।
তুলনামূলক কম সুযোগ পাওয়া স্কালোনি শিষ্যরা গোল না পেলেও আক্রমণের ধারা বজায় রেখেছে। যার ফল আসে ৪০ মিনিট পর। মধ্যমাঠ থেকে রদ্রিগো দি পলের বাড়ানো পাস নিয়ন্ত্রণে নেন আক্রমণে উঠে আসা ক্রিস্টিয়ান রোমেরো। ডি বক্সের ঠিক বাইরে থেকে আর্জেন্টাইন ডিফেন্ডারের বাড়ানো ছোট থ্রু ধরে বক্সের ডান প্রান্ত দিয়ে এগিয়ে যান দি মারিয়া।
সেখান থেকে দারুণ দক্ষতায় বাঁ পায়ের ফিনিশিংয়ে ইকুয়েডর গোলকিপারকে পরাস্ত করেন দি মারিয়া। ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রথমার্ধের শেষ দিকে আরেকটি গোলের সুযোগ পেয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা। বক্সের বাইরে থেকে দি মারিয়ার নেওয়া ফ্রি কিক পোস্টে লেগে প্রতিহত হয়।
১-০ গোলে জয় পেলেও এ জয়ে সন্তুষ্ট আর্জেন্টিনা। জয়ের নায়ক দি মারিয়া ম্যাচ শেষে বলেছেন, জয়টা আমাদের প্রাপ্য ছিল। আমাদের সবসময়ের মতো এক থাকতে হবে, আরও পরিশ্রম করতে হবে। ইকুয়েডরের সঙ্গে কোপাতেও দেখা হতে পারে। সবাই জানে, এটা খুব কঠিন একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে। আমরা কী করতে পারি, সেটা দেখার জন্য আজকের খেলাটি ভালো ছিল।
আগামী ২১ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা মিশন শুরু করবে আর্জেন্টিনা। এর আগে প্রস্তুতি হিসেবে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ গুয়েতেমালা। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ই জুন।
এএন
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত