প্রকাশিত: মে ১৪, ২০২৪ ৬:৪৩ পিএম

দেশের শেয়ারবাজারে বড় পতন ঘটেছে। মঙ্গলবার (১৪ মে) সব খাতের সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ফলে সবকটি মূল্যসূচক নিম্নমুখী হয়েছে। সেই সঙ্গে লেনদেন হ্রাস পেয়েছে।

তবে একই দিনে ভারতের পুঁজিবাজারে উত্থান ঘটেছে। এ নিয়ে টানা ৩ কার্যদিবসে প্রতিবেশী দেশটির বাজার ঊর্ধ্বমুখী হলো। ভারতীয় বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে। ফলে এই ঊর্ধ্বমুখিতা তৈরি হয়েছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

আলোচ্য কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে মাত্র ৩১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দর কমেছে ৩৪৩টির। আর ২৫টির মূল্য অপরিবর্তিত রয়েছে।

এতে ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮১ পয়েন্ট কমে ৫ হাজার ৫৮৫ পয়েন্টে নেমে গেছে। ডিএসই শরিয়াহ্ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ২২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ২৬ পয়েন্ট কমে ১ হাজার ৯৯১ পয়েন্টে অবস্থান করছে।

দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৬৬৪ কোটি ৩৬ লাখ টাকা। আগের দিনের চেয়ে যা ৩০৪ কোটি ৫২ লাখ টাকা কম। এক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে ই-জেনারেশন। কোম্পানিটির ২৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশের হয়েছে ২০ কোটি ৫৭ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৭০ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেয়া ২৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২৭টির দাম বেড়েছে। বিপরীতে দর কমেছে ১৯৮টির এবং ৩৪টির মূল্য অপরিবর্তিত রয়েছে। এদিন লেনদেন হয়েছে ১৪ কোটি ৭১ লাখ টাকা। আগের কার্যদিবসে যা হয়েছিল ১০৮ কোটি ৯০ লাখ টাকা।

আলোচিত দিনে ভারতের মূল পুঁজিবাজার মুম্বাই স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স প্রায় শূন্য দশমিক ৪৫ শতাংশ বা ৩২২৮ দশমিক ৪৮ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। দিন শেষে তা ৭৩১০৪ দশমিক ৬১ পয়েন্টে উঠেছে।

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি শূন্য দশমিক ৫১ শতাংশ বা ১১৩ দশমিক ৮০ পয়েন্ট ঊর্ধ্বমুখী হয়েছে। সবশেষ যা ২২২১৭ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করছে। আর নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মলক্যাপ ১০০ -এর সূচকের মান ২ দশমিক ০৩ শতাংশ বেড়েছে।

শেয়ার

পাঠকের মতামত

তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...

বিএসইসি চেয়ারম্যান বিএসইসির নতুন বিধিমালায় পুঁজিবাজারে সুশাসন জোরদার হবে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান বলেছেন, প্রস্তাবিত করপোরেট গভর্ন্যান্স বিধিমালা, ২০২৬ ...

আইএমএফ-বিএসইসি বৈঠক টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...

সিএসই-৩০ ইনডেক্সে নতুন ৪ কোম্পানি যুক্ত

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর সাম্প্রতিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স পুনর্গঠন করা হয়েছে। ...

পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ

রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক দুর্বলতার কারণে দীর্ঘদিন দেশের শেয়ারবাজারে দেখা দিয়েছিল মন্দাভাব। এই মন্দা কাটিয়ে ...

মার্জিন বিধিমালার খসড়া সংশোধনী প্রকাশ, মতামত আহ্বান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর খসড়া সংশোধনী প্রকাশ করেছে বিএসইসি। একইসঙ্গে খসড়া ...